ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Realme 14T 5G, দেখে নিন ফোনটির বিবরণ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 26 এপ্রিল 2025 16:30 IST
হাইলাইট
  • ● Realme 14T 5G-ফোনটিতে একটি 6.67 ইঞ্চির full-HD+ AMOLED স্ক্রিন আছে
  • হ্যান্ডসেটটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে
  • ফোনটি 45W SuperVOOC চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

Realme 14T 5G লাইটনিং পার্পল, অবসিডিয়ান ব্ল্যাক এবং সার্ফ গ্রিন রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Realme

ভারতে বিগত শুক্রবার Realme 14T 5G ফোনটি লঞ্চ হয়েছে। স্মার্টফোনটিতে 45W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh ব্যাটারী এবং 50-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এটি 8জিবি RAM ও 256 জিবির অন্তর্নির্মিত স্টোরেজের সাথে MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত। ফোনটিতে 2100নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা থাকার জন্য দাবি করা হয়েছে যে এটি এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বলতম AMOLED ডিসপ্লে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য মিলিতভাবে এটি IP66+IP68+IP69 রেটিং পেয়েছে।ভারতে Realme 14T 5G-এর দাম এবং উপলব্ধতা,ভারতে Realme 14T 5G-এর 8জিবি+128জিবি বিকল্পের দাম 17,999 টাকা, সেখানে 8জিবি+256জিবি বিকল্পের দাম 19,999 টাকা। হ্যান্ডসেটটি লাইটিং পার্পল, অবসিডিয়ান ব্ল্যাক এবং সার্ফ গ্রিন রঙের বিকল্পে পাওয়া যাবে। দেশের বাজারে এটি ফ্লিপকার্ট এবং Realme ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে কিনতে পাওয়া যাবে।

Realme 14T 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Realme 14T 5G-ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.67 ইঞ্চির Full-HD+ (1080×2400 পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যেটির সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 2,100নিট, টাচ্ স্যাম্পলিং রেট 180Hz, স্ক্রিন টু বডি রেশিও 92.7%, অ্যাসপেক্ট রেশিও 20:9, 111% DCI-P3 ওয়াইড কালার গ্যামুট এবং রাত্রিতে চোখের চাপ কমানোর জন্য TUV রাইনল্যান্ডের সার্টিফিকেট আছে।

হ্যান্ডসেটটি 8জিবি LPDDR4X RAM ও 256 জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজের সাথে 6nm অক্টাকোর MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা সজ্জিত। হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক Realme UI 6 দ্বারা চালিত।

ক্যামেরার দিক থেকে, Realme 14T 5G-ফোনটিতে f/1.8 অ্যাপারচার সহ একটি 50- মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। ফোনটির সামনে একটি f/2.4 অ্যাপারচার সহ একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এছাড়াও ফোনটিতে AI ভিত্তিক ইমেজিং টুল সহ লাইভ ফোটো ফিচারগুলোর সমর্থন পেয়েছে।

হ্যান্ডসেটটি 45W SuperVOOC চার্জিং সমর্থিত 6000mAh ব্যাটারী দ্বারা চালিত। ফোনটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ধূলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP69 রেটিং পেয়েছে। সংযোগের ক্ষেত্রে ফোনটিতে 5G, 4G, WiFi 5, ব্লু-টুথ 5.3, GPS এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। ফোনটি 7.97মিমি পুরু এবং ওজন 196 গ্রাম।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.