8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 মে 2026 15:15 IST
হাইলাইট
  • Realme 16T ফার্স্ট সেলে 3,000 টাকার বেশি ইনস্ট্যান্ট ডিসকাউন্টে (EMI) মিল
  • এই ফোনে 8,000mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • Realme 16T-এর ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলা যায়

Realme 16T 5G packs an 8,000mAh battery

Photo Credit: Realme

Realme 16T 5G গত শুক্রবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ Realme 16 সিরিজের এই চতুর্থ মডেলের বিক্রি শুরু হয়েছে। কোম্পানি প্রথম সেলে 3,000 টাকার বেশি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (EMI) দিচ্ছে। এছাড়াও, UPI ও বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে 2,000 থেকে শুরু করে 2,320 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, ফুল চার্জে তিন দিন পর্যন্ত হ্যান্ডসেট ব্যবহার করা যাবে। Realme 16T 5G-এর ক্যামেরা মডিউলের নিচের অংশে একটি ছোট আয়না রয়েছে, যার মাধ্যমে ব্যাক ক্যামেরায় নিজের মুখ দেখা যাবে। অর্থাৎ, ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তুলতে পারবেন।

Realme 16T 5G দাম ও অফার

Realme 16T 5G মডেলের দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 31,999 টাকা এবং 36,999 টাকায় মিলছে। তবে ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, ICICI, HDFC, Axis, SBI, ও Kotak ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে সর্বাধিক 2,320 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

এছাড়াও, Google Pay, PhonePe, ও Paytm-এর মাধ্যমে করা UPI পেমেন্টে 2,000 টাকা ছাড় মিলবে। রিয়েলমি EMI লেনদেনের ক্ষেত্রেও 3,320 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। ফোনটি স্টারলাইট ব্ল্যাক, স্টারলাইট ব্লু, ও স্টারলাইট রেড কালার অপশনে ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।

স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি 16টি 5G 6.57 ইঞ্চির LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1,200 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও আই প্রোটেকশন মোড অফার করে। ফোনটি 8,000mAh ব্যাটারি অফার করে, যার সাথে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে। ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা কমানোর জন্য 5,300 বর্গমিমি Airflow ভেপার চেম্বার কুলিং সিস্টেম  ও গ্রাফাইট কুলিং ব্যবস্থা রয়েছে।

রিয়েলমির এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর আছে। সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 60fps-এ FHD ভিডিও শুট করতে সক্ষম। এটি Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসে Android 16 OS ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Similar design to the Pro models
  • Bright display
  • Decent daytime photography
  • Battery life
  • Bad
  • Weak chipset performance
  • Gimmicky selfie mirror
  • Thick bezels
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  2. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  3. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
  4. Xiaomi আনল চমকপ্রদ গ্যাজেট, গরম জল ও ঠান্ডা বরফ তৈরি হবে একসাথেই
  5. 16,999 টাকা ডিসকাউন্টের সঙ্গে শুরু হল Oppo-এর পকেট DSLR-এর সেল!
  6. Oakter দেশের সবচেয়ে সস্তা AC আনল, দাম স্মার্টফোনের চেয়েও কম, গরমে স্বস্তি
  7. Lava Shark 2 5G: চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় হাজির জাম্বো ব্যাটারির দেশি স্টাইলিশ 5G ফোন
  8. Redmi 17 5G কম দামে ভারতে আসছে, ফাঁস লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন, দেখে নিন ফিচার
  9. মাত্র 9,499 টাকায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার HMD Vibe 2 5G ফোনের সেল শুরু
  10. Oppo A6c: ভারতে লঞ্চ হল ওপ্পোর নয়া বাজেট ফোন, সস্তায় 7,000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.