Realme 16T 5G was launched in May
Photo Credit: Realme
2026 সালের অন্তিম সময় চলে আসতেই রিয়েলমির নম্বর সিরিজের স্মার্টফোন নিয়ে তথ্য ফাঁস হতে শুরু করেছে। যার মধ্যে Realme 17 Pro এবং Realme 17 Pro+ রয়েছে। আর এখন সেই তালিকায় Realme 17T 5G মডেলের নাম যুক্ত হয়েছে। এবার আসন্ন Realme 17 সিরিজের তৃতীয় ফোনের সামনের ও পিছনের অংশের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। সেই ছবি থেকে ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। ফোনের লুকস চলতি বছর মে মাসে ভারতে লঞ্চ হওয়া Realme 16T 5G-এর তুলনায় সম্পূর্ণ আলাদা। ফোনটির ক্যামেরা মডিউলের নিচে একটি ছোট আয়না রাখা হয়েছিল, যার সাহায্যে ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলার সুবিধা ছিল। কিন্তু Realme 17T 5G-এর ফাঁস হওয়া ছবিতে কোনও আয়না দেখা যায়নি।
91মোবাইলস টিপস্টার সুধাংশু আম্ভোরের সঙ্গে যৌথভাবে রিয়েলমি 17টি 5G মডেলের ছবি প্রকাশ করেছে। সামনের দিকে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট আছে। চারপাশে সরু বেজেল লক্ষ্য করা যাচ্ছে। নিচের বেজেল পূর্বসূরি মডেলের তুলনায় আরও সরু বলে মনে হচ্ছে। ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটা পাল্টে গিয়েছে।
Realme 17T 5G
Photo Credit: 91Mobiles
রিয়েলমির আপকামিং ফোনের পিছনে আগের মতোই চৌকো ক্যামেরা মডিউল থাকছে। তবে এবার ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ দুটি হরাইজন্টাল পিল আকৃতির অংশের মধ্যে সাজানো হয়েছে। ফাঁস হওয়া ছবিগুলোতে ফোনটি কালো রঙে দেখা গিয়েছে। তবে আর কোন কোন কালার অপশন পাওয়া যাবে, তা জানা যায়নি।
Realme 17T 5G কেমন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে, তা এখনও প্রকাশ হয়নি। উল্লেখ্য, Realme 16T 5G-তে 6.57 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 1,200 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও এইচডি+ রেজোলিউশন অফার করে। ফোনে পাওয়ার ব্যাকআপ দেয় 8,000mAh ব্যাটারি, যার সাথে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে।
রিয়েলমির এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর আছে। সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড আছে।
লঞ্চের সময় Realme 16T 5G-এর দাম 29,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস মডেলে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 31,999 টাকা এবং 36,999 টাকায় এসেছিল৷ মেমোরি চিপের ঘাটতির কারণে Realme 17T কেমন দামে লঞ্চ হবে, সেই দিকে ক্রেতাদের নজর থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.