Realme 3 Pro বনাম Redmi Note 7 Pro: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 এপ্রিল 2019 10:19 IST
হাইলাইট
  • Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপর চলবে ColorOS 6.0 স্কিন
  • Redmi Note 7 Pro তে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • Realme 3 Pro ফোনে থাকছে 4,045 mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ

Realme 3 Pro আর Redmi Note 7 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে

সোমবার লঞ্চ হয়েছে নতুন Realme 3 Pro। মিডরেঞ্জ সেগমেন্টে Redmi Note 7 Pro কে পরাস্ত করতে ভারতে এই ফোন নিয়ে এসেছে Realme। এই দুই ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। এমনকি দুটি ফোনের টপ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। Redmi Note 7 Pro ফোনে ব্যবহার হয়েছে Snapdragon 675 চিপসেট। অন্যদিকে নতুন Realme 3 Pro তে রয়েছে Snapdragon 710 চিপসেট। Realme 3 Pro ফোনের ক্যামেরায় রয়েছে দুর্দান্ত নাইট মোড, আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। Redmi Note 7 Pro কে পরাস্ত করতে পারবে Realme 3 Pro? দেখে নিন এই দুটি ফোনের দাম ও স্পেসিফিকেশনের তুল্যমূল্য বিচার।

Realme 3 Pro বনাম Redmi Note 7 Pro এর দাম

দুটি ফোনই শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে। 4GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro কিনতে 13,999 টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজে Realme 3 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা।

6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।

Advertisement

Realme 3 Pro বনাম Redmi Note 7 Pro ফিচার ও স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme 3 Pro তে থাকছে একটি 6.3  ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

Realme 3 Pro রিভিউ

Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Advertisement

Redmi Note 7 Pro রিভিউ

Advertisement

Realme 3 Pro ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটির জন্য Realme 3 Pro তে রয়েছে Bluetooth 5.0, 4G LTE, Wi-Fi 802.11ac (2.4GHz+5GHz) আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,045 mAh ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 3 Pro এর ওজন 172 গ্রাম। Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.