সপ্তাহের শুরুতেই লঞ্চ হয়েছে Realme 3 Pro। মার্চ মাসে লঞ্চ হওয়া Realme 3 ফোনের থেকে কতটা আলাদা Realme 3 Pro? দেখে নিন।
Realme 3 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে, অন্যদিকে Realme 3 এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে
সপ্তাহের শুরুতেই লঞ্চ হয়েছে Realme 3 Pro। Redmi Note 7 Pro ও Galaxy M30 ফোনের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন Realme ফোন। Realme 3 Pro ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Snapdragon 710 চিপসেট, 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। গ্রেডিয়েন্ট ফিনিশের এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। মার্চ মাসে লঞ্চ হওয়া Realme 3 ফোনের থেকে কতটা আলাদা Realme 3 Pro? দেখে নিন।
4GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro কিনতে 13,999 টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজে Realme 3 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। কার্বোণ গ্রে, নাইট্রো ব্লু আর লাইটনিং পার্পল কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। 29 এপ্রিল Flipkatrt থেকে বিক্রি শুরু হবে এই Realme 3 Pro।
3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Flipkart থেকে বিক্রি শুরু হয়েছে Realme 3।
ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme 3 Pro তে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Realme 3 ফোনেও লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
আরও পড়ুন: Realme 3 Pro রিভিউ
Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড।
আরও পড়ুন: Realme 3 রিভিউ
ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
Realme 3 Pro এর ভিতরে থাকছে 4,045 mAh ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 3 এর ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features