Realme Narzo 80 Lite 4G ভারতে 6,599 টাকায় লঞ্চ হল, 6,300mah ব্যাটারি ও 8GB র‍্যাম রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জুলাই 2025 16:36 IST
হাইলাইট
  • Realme Narzo 80 Lite 4G এর সাথে 700 টাকার ডিসকাউন্ট ভাউচার আছে
  • ফোনটি 6,300mAh ব্যাটারির সাথে এসেছে
  • Narzo 80 Lite 4G এর র‍্যাম 16 জিবি পর্যন্ত বাড়ানো যায়

Realme Narzo 80 Lite 4G অবসিডিয়ান ব্ল্যাক এবং বিচ গোল্ড রঙে উপলব্ধ

Photo Credit: Realme

Realme Narzo 80 Lite 4G বুধবার ভারতে লঞ্চ হল। এটি জুনে ভারতে লঞ্চ হওয়া Realme Narzo 80 Lite 5G-এর 4G ভেরিয়েন্ট হিসেবে বাজারে এসেছে। দাম একদম হাতের নাগালে রাখা হয়েছে। নতুন ফোনটিতে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি এবং আর্মার শেল প্রোটেকশন রয়েছে। হ্যান্ডসেটটিতে IP54 রেটিংও আছে যা একে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখবে। Realme Narzo 80 Lite 4G সেরা দেখতে বাজেট-ফ্রেন্ডলি ফোনগুলির মধ্যে অন্যতম বললে ভুল হবে না। পিছনে সিগনেচার এলিগ্যান্ট পালস লাইট রয়েছে, যার মধ্যে পাঁচটি কাস্টমাইজেবল গ্লোয়িং মোড বর্তমান। এটি 7.94 মিমি স্লিম এবং 6,300mAh ব্যাটারির সঙ্গে এসেছে।

ভারতে Realme Narzo 80 Lite 4G এর দাম

ভারতে Realme Narzo 80 Lite 4G এর 4 জিবি + 64 জিবি স্টোরেজের দাম 7,299 টাকা। এবং 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,299 টাকায় পাওয়া যাবে। এটি অবসিডিয়ান ব্ল্যাক এবং বিচ গোল্ড রঙে উপলব্ধ। স্মার্টফোনটির ফ্ল্যাশ সেল Amazon এবং রিয়েলমির ওয়েবসাইটে জুলাই 28 দুপুর 12টা থেকে শুরু। আর প্রথম সেল জুলাই 31 তারিখে। ফোনটি কেনার সময় ক্রেতারা 700 টাকার ভাউচার পাবেন, যা Realme Narzo 80 Lite 4G এর দাম যথাক্রমে 6,599 টাকা এবং 7,599 টাকায় নামিয়ে আনবে।

Realme Narzo 80 Lite 4G স্পেসিফিকেশন, ফিচার্স

Realme Narzo 80 Lite 4G বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত বৈশিষ্ট্য পেয়েছে, যার মধ্যে এআই বুস্ট, এআই কল নয়েজ রিডাকশন 2.0 এবং স্মার্ট টাচ উল্লেখযোগ্য। ফোনটির সামনে 6.74 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে যার রেজোলিউশন HD+ (720 x 1600 পিক্সেল), রিফ্রেশ রেট 90 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ এবং পিক ব্রাইটনেস 563 নিট। রিয়েলমির দাবি, নতুন ফোনটির স্ক্রিন-টু-বডি অনুপাত 90.4 শতাংশ  এবং ডিসপ্লে প্যানেলটি NTSC কালার গ্যামুটের 83.5 শতাংশ পর্যন্ত কভারেজ সাপোর্ট করে।

রিয়েলমি নার্জো 80 লাইট 4G মডেলে Android 15 ভিত্তিক Realme UI 6.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড রয়েছে। এতে ডুয়েল সিম (ন্যানো + ন্যানো) ব্যবহার করা যাবে। কোম্পানি ফোনটিতে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে, যার পিক ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। সঙ্গে গ্রাফিক্সের জন্য Mali G57 MP1 GPU বর্তমান। রিয়েলমি দাবি করেছে, র‍্যাম 16 জিবি (8 জিবি ফিজিক্যাল + 8 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বাড়ানো যাবে।

Narzo 80 Lite 4G এর 6,300mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়াও, 5W রিভার্স চার্জিং বৈশিষ্ট্য রয়েছে। কোম্পানি বলেছে, ব্যাটারি একবার চার্জে 20.7 ঘন্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক টাইম অফার করবে। হ্যান্ডসেটটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং ফ্রেম অ্যাপারচার f/2.2। সেকেন্ডারি সেন্সর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনে 5 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা উপলব্ধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  2. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  3. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  4. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  5. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  7. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  8. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
  9. Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
  10. Vivo Y51 Pro 5G ভারতে 50MP ক্যামেরা, 256GB স্টোরেজ, ও 7200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.