4,000 টাকা ছাড়ের সাথে Realme-এর দ্বিতীয় 10,0001mAh ব্যাটারির ফোনের সেল শুরু হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 মার্চ 2026 18:19 IST
হাইলাইট
  • Realme Narzo Power 5G বিশাল 10,001mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত
  • Narzo Power 5G-এর সামনে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে

Realme Narzo Power 5G uses a massive 10,001mAh battery

Photo Credit: Realme

Realme Narzo Power 5G গত সপ্তাহে 10,001mAh ব্যাটারির সাথে ভারতে এসেছিল। এটি সংস্থার দ্বিতীয় ফোন যা 10,000mAh+ ব্যাটারি পেয়েছে। আর আজ (মার্চ 10) স্মার্টফোনটির প্রথম সেল শুরু হয়েছে। লঞ্চ অফারে Amazon Pay Later এবং বেশ কিছু প্রথম সারির ব্যাংকের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অফার করছে কোম্পানি, ফলে মাসিক কিস্তির মাধ্যমে সহজে অল্প অল্প করে টাকা মেটানো যাবে। Realme Narzo Power 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 144Hz ডিসপ্লে, 7,000 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্পার কুলিং সিস্টেম, IP66 + IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, HyperVision AI চিপ, ও 80W ফাস্ট চার্জিং।

Realme Narzo Power 5G দাম ও সেল অফার

অ্যামাজনে Realme Narzo Power 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 26,999 টাকায় লিস্টেড আছে। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সন 28,999 টাকায় তালিকাভুক্ত রয়েছে। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, দুই মডেলে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অতিরিক্ত 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস মিলতে পারে।

Advertisement

এটি Amazon ও রিয়েলমির অনলাইন স্টোরে থেকে কেনা যাচ্ছে। ফোনটি টাইটান সিলভার এবং টাইটান ব্লু রঙে উপলব্ধ। স্পেসিফিকেশন নিয়ে বললে, রিয়েলমি নার্জো পাওয়ার 5G-এর সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ও 6,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের।

রিয়েলমির নতুন ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান৷ ফোনটির 10,000mAh টাইটান ব্যাটারি 27W রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে৷ সংস্থার দাবি, ব্যাটারি 36 মিনিটের মধ্যে 0-50 শতাংশ চার্জ হবে। 100 শতাংশ চার্জ হয়ে যাবে 85 মিনিটে।।

পাওয়ার সেভিং মোড অন করে 5 শতাংশ চার্জেও 218 মিনিট কলিং ব্যাকআপ মিলবে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ওজন 219 গ্রাম। ডিভাইসটি Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত৷ এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে৷

Advertisement

রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় Realme Narzo Power 5G থেকে অন্য ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ করা যাবে। রিয়েলমির দাবি, ফুল চার্জ করে নিলে ইউটিউবে 32.5 ঘন্টা ভিডিও দেখা যাবে। চার্জের চিন্তা ছাড়াই 72.3 ঘন্টা ফোনে কথা বলা যাবে৷ এছাড়াও, 11.7 ঘন্টা BGMI খেলার ব্যাকআপ মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  2. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  3. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  4. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  5. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  6. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  7. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  8. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  9. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  10. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.