সাধ্যের মধ্যেই 5G ফোন! 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X50m 5G

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 এপ্রিল 2020 16:01 IST
হাইলাইট
  • 6GB ও 8GB RAM সহ লঞ্চ হয়েছে Realme X50m 5G
  • থাকছে Qualcomm Snapdragon 765G চিপসেট
  • থাকছে 128GB স্টোরেজ

Realme X50m 5G-তে FHD+ IPS ডিসপ্লে থাকছে

X50 সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Realme। Realme X50 5G ও Realme X50 Pro 5G-র পরে বাজারে এল Realme X50m 5G। নতুন ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। এই ফোনের ভিতরে Snapdragon 765G চিপসেট ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ। থাকছে 120Hz হোল-পাঞ্চ ডিসপ্লে, 30W ফাস্ট চার্জিং ও 8GB RAM। আপাতত চিনে এই ফোন লঞ্চ করেছে Realme।

Realme X50m 5G-র দাম

Realme X50m 5G-র দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 21,500 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM। 8GB RAM সহ ই ফোন কিনতে 2,299 ইউয়ান (প্রায় 25,000 টাকা) খরচ হবে। 29 এপ্রিল চিনে এই ফোন বিক্রি শুরু হবে।

90Hz কার্ভড ডিসপ্লে সহ প্রিমিয়াম সেগমেন্টে দুটি নতুন ফোন নিয়ে এল Motorola

Realme X50m 5G স্পেসিফিকেশন

Realme X50m 5G -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.57 ইঞ্চি 120Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

Advertisement

12GB RAM সহ হাজির হল iQoo Neo 3 5G; দাম ও ফিচারগুলি দেখে নিন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এই ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/ A-GPS, NFC ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement
 
KEY SPECS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel + 2-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple Pay লঞ্চ হল ভারতে, UPI-এর থেকে কতটা আলাদা জেনে নিন
  2. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  3. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  4. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  5. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  6. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  8. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  9. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  10. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.