কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন, পুজোর পরেই আসছে Redmi 8

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 অক্টোবর 2019 14:15 IST
হাইলাইট
  • Redmi 8 ফোনে ডুয়াল ক্যামেরা থাকবে
  • 9 অক্টোবর লঞ্চ হবে এই ফোন
  • থাকবে 4,000 mAh ব্যাটারি

Redmi 8 ফোনে ডুয়াল ক্যামেরা থাকবে

Photo Credit: Twitter/ Mi India

পুজোর পরেই ভারতে লঞ্চ হবে Redmi 8। 9 অক্টোবর ভারতে এই বাজেট স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি। এই ফোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। সম্প্রতি বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8A। সেই ফোনের থেকে কিছুটা বেশি দামে আগামী সপ্তাহে লঞ্চ হবে Redmi 8।

সম্প্রতি ট্যুইটারে ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন 9 অক্টোবর ভারতে Redmi 8 লঞ্চ হবে। এই ফোনে ডুয়াল ক্যামেরা থাকছে। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি।

সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা, চলতি মাসেই লঞ্চ হবে Xiaomi Mi CC9 Pro

ছবি: YouTube/ Xiaomi India

সম্প্রতি সুধানশু আমভোরে ট্যুইটারে Redmi 8 ফোনের ছবি প্রকাশ করেছেন। সেখানে Redmi 8 ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর থাকছে Redmi ব্র্যান্ডিং। ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, 3.5 মিমি অডিও জ্যাক আর প্রাইমারি মাইক্রোফোন।

99 টাকায় পাওয়া যাবে Redmi স্মার্টফোন! ফস্কে যাওয়ার আগে দেখে নিন কোথায়?

Redmi 8 সম্ভাব্য স্পেসিফিকেশন

Advertisement

Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি MIUI 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 439 চিপসেট। সাথে থাকছে প্লাস্টিক বডি।

এখনও Redmi 8 ফোন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি Xiaomi। Redmi 8A লঞ্চের সময় ভারতে Redmi 8 লঞ্চের ঘোষনা করেছিলেন Xiaomi প্রধান মনু কুমার জৈন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.