সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা, চলতি মাসেই লঞ্চ হবে Xiaomi Mi CC9 Pro

Xiaomi Mi CC9 Pro ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে একটি Snapdragon 730G চিপসেট থাকবে। 24 অগাস্ট এই ফোন লঞ্চ হতে পারে।

সাধ্যের মধ্যে 108MP ক্যামেরা, চলতি মাসেই লঞ্চ হবে Xiaomi Mi CC9 Pro

Photo Credit: Weibo

শিঘ্রই Mi CC9 Pro লঞ্চ করতে পারে Xiaomi

হাইলাইট
  • Mi CC9 Pro ফোনে Snapdragon 730G চিপসেট থাকছে
  • এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • অক্টোবর মাসে এই ফোন লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

জুন মাসে চিনে CC9 সিরিজ লঞ্চ করেছিল Xiaomi। কয়েক মাস আগেই লঞ্চ হয়েছিল Mi CC9 আর Mi CC9e। এবার বাজারে আসছে এই সিরিজের পরবর্তী স্মার্টফোন Mi CC9 Pro। নতুন CC9 Pro ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ISOCELL Bright HMX সেন্সর থাকছে।

কম দামে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন নিয়ে আসছে Realme X2 Pro, কী থাকছে?

সম্প্রতি Mi CC9 Pro ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে একটি Snapdragon 730G চিপসেট থাকবে। 24 অগাস্ট এই ফোন লঞ্চ হতে পারে। থাকতে পারে একটি কার্ভড ডিসপ্লে। সম্প্রতি Xiaomi -র সাথে হার মিলিয়ে 108 মেগাপিক্সেল ISOCELL Bright HMX সেন্সর লঞ্চ করেছিল Samsung। Mi CC9 Pro ফোনে সেই সেন্সর থাকতে পারে।

99 টাকায় পাওয়া যাবে Redmi স্মার্টফোন! ফস্কে যাওয়ার আগে দেখে নিন কোথায়?

জুলাই মাসে চিনে লঞ্চ হয়েছিল Mi CC9 আর Mi CC9e। Xiaomi Mi CC9 আর Mi CC9e ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। Xiaomi Mi CC9 আর Mi CC9e ফোনে থাকছে 4,030 mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা, রিয়ার ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Xiaomi Mi CC9 ফোনে থাকছে Snapdragon 710 চিপসেট। অন্যদিকে Mi CC9e তে থাকছে Snapdragon 665 চিপসেট। ভারতে Mi CC9e ফোনের নাম বদলে Mi A3 নামে একই ফোন লঞ্চ হকরেছিল Xaiomi।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »