আবার Redmi Go কেনার সুযোগ করে দিল Xiaomi, অফারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মার্চ 2019 11:05 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার আবার পাওয়া যাবে Redmi Go
  • দুপুর 2টোয় Flipkart আর Mi.com থেকে শুরু হবে ফ্ল্যাশ সেল
  • এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 425 চিপসেট

Redmi Go এর দাম 4,499 টাকা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Go। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে এই ফোনের স্টক মুহুর্তে শেষ হয়েছে। বৃহস্পতিবার আবার পাওয়া যাবে Redmi Go। আজ দুপুর 2টোয় Flipkart আর Mi.com থেকে শুরু হবে ফ্ল্যাশ সেল। Redmi Go ভারতে Xiaomi –র প্রথম Android Go স্মার্টফোন। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে। 1GB বা তার কম RAM স্মার্টফোনের জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে Google। Redmi Go তে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে আর Qualcomm Snapdragon 425 চিপসেট আর 1GB RAM।

Redmi Go এর দাম

ভারতে Redmi Go এর দাম 4,499 টাকা। 1GB RAM আর 8GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে Redmi Go। আজ দুপুর 2 টোয় Flipkart আর Mi.com থেকে বিক্রি শুরু হবে এই ফোন।

Advertisement

Jio গ্রাহকরা Redmi Go কিনলে 2,200 টাকা ক্যাশব্যাক আর 100GB ডেটা বিনামূল্যে পাবেন। Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 5 শতাংশ ছাড়।

Redmi Go স্পেসিফিকেশন

Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Advertisement

ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি। 

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.