এটাই নতুন Redmi K30? লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 নভেম্বর 2019 12:35 IST
হাইলাইট
  • Redmi K30 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে
  • 4G ভেরিয়েন্টে থাকবে Snapdragon 730G চিপসেট
  • এই ফোনের দাম 1,999 ইউয়ান

Redmi K30 ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে

10 ডিসেম্বর চিনে লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল।এবার Redmi K30 ফোন হাতে একটি ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এছাড়াও Redmi K30 ফোনের 4G ভেরিয়েন্টের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। 4G ভেরিয়েন্টের Redmi K30 ফোনে থাকছে Snapdragon 730G চিপসেট। এই ফোনে থাকছে একটি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল সেন্সর।

সম্প্রতি প্রকাশিত ছবিতে Redmi K30 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। এই ফোনের ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল।

অন্যদিকে Redmi K30 ছবির সাথেই সামনে এসেছে এই ফোনের স্পেসিফিকেশন। Redmi K30 ফোনে থাকছে একটি 6.6 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট, 6GB RAM, 64GB স্টোরেজ, 4,500 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।

চিনে 4G ভেরিয়েন্টে Redmi K30 ফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। Redmi K30 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi K30  fOne  Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 11 স্কিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  2. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  3. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  4. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  5. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  6. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  7. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  8. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  9. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  10. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.