এটাই Poco F2! নেট পাড়ায় শুরু হল জল্পনা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 মার্চ 2020 17:11 IST
হাইলাইট
  • সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi K30 Pro
  • এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট
  • Poco F2 নামে ভারতে এই ফোন লঞ্চ হতে পারে

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi K30 Pro

গত বছর চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 4G। পরে নাম বদলে Poco X2 নামে ভারতে এসেছিল সেই স্মার্টফোন। চলতি সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Redmi K30 Pro। এই ফোনের ক্যামেরা অ্যাপ কোড থেকে জানা গিয়েছে Poco F2 নামে ভারতে আসতে পারে এই ফোন। Poco F1 এর মতোই এই ফোনেও রয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট।

XDA Developers ফোরামে Mi Camera অ্যাপ কোডে Redmi K30 Pro ফোনের সঙ্গেই Poco নামের উল্লেখ রয়েছে। কোডিংয়ে ওয়াটারমার্কের জন্য ‘Shot on Poco Phone' দেখা গিয়েছে। এর পরেই ভারতে Poco F2 লঞ্চ নিয়ে জল্পনা শুরু হয়েছে। MIUI 11 বিটা ভার্সান কোডিং থেকে এই তথ্য জানা গিয়েছে।

পপ-আপ ক্যামেরা সহ এসে গেল Redmi K30 Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। সেই ফোনে অবিশ্বাস্য দামে Snapdragon 845 চিপসেট ব্যবহার করে গ্রাহকের মন জিতেছিল Xiaomi। সম্প্রতি চিনে Snapdragon 865 চিপসেট সহ লঞ্চ হয়েছে Redmi K30 Pro। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা ও 4,700 mAh ব্যাটারি। ফোনের পিছনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4700mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi K30 Pro, MIUI 11, MIUI Camera App, Poco F2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  2. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  3. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  4. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  5. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  6. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  7. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  8. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  9. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  10. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.