ডিসপ্লে-ক্যামেরায় চমক, Redmi Note 14 SE 5G সস্তায় দুর্দান্ত ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 জুলাই 2025 14:44 IST
হাইলাইট
  • Redmi Note 14 SE 5G এর ডিসপ্লে 2,100 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে
  • এই ফোন MediaTek Dimensity 7025 Ultra প্রসেসরে চলে
  • ফোনটির প্রাইমারি ক্যামেরায় Sony LYT-600 সেন্সর আছে

Redmi Note 14 SE 5G মিস্টিক হোয়াইট, ক্রিমসন আর্ট, ও টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Photo Credit: Redmi

Redmi Note 14 SE 5G সোমবার ভারতে লঞ্চ হল। শাওমির 15তম জন্মদিন ও ভারতে তাদের ব্যবসার 11 বছর পূর্তি উপলক্ষ্যে নতুন স্মার্টফোনটির আগমন ঘটেছে। কোম্পানি দাবি করেছে, এটি Redmi Note 14 সিরিজের নবীনতম ও সবচেয়ে ভ্যালু-ফর-মানি মডেল। বিনোদনের জন্য বেস্ট-ইন-ক্লাস ফিচার্স এবং অপারেজয় দামে লঞ্চ হয়েছে, যা শাওমির ভক্তদের পাশাপাশি নতুন ক্রেতাদের আনন্দিত করবে। Redmi Note 14 SE এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 2,100 নিট পিক ব্রাইটনেসের AMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass 5 প্রোটেকশন, Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার, 45W ফাস্ট চার্জিং, Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, IP65 ওয়াটার ও ডাস্ট রেজিট্যান্স, ইত্যাদি।

ভারতে Redmi Note 14 SE 5G এর দাম

Redmi Note 14 SE 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এর ফলে, 13,999 টাকায় কিনতে পারবেন। ফোনটি মিস্টিক হোয়াইট, ক্রিমসন আর্ট, ও টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট, Mi.com, এবং শাওমির রিটেল স্টোরগুলির মাধ্যমে আগস্ট 7 থেকে বিক্রি শুরু হবে।

Advertisement

Redmi Note 14 SE 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Redmi Note 14 SE 5G এর সামনে কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,100 নিট পিক ব্রাইটনেস, HDR10+, FHD+ রেজোলিউশন (2,400 x 1,080 পিক্সেল) এবং 100 শতাংশ DCI-P3 কালার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটি 2.5 গিগাহার্টজের অক্টা-কোর MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর দ্বারা চালিত।

ছবি ও ভিডিয়ো তোলার জন্য, রেডমি নোট 14 এসই 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের Sony LYT 600 প্রাইমারি সেন্সর আছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS, f/1.5 অ্যাপারচার, ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) অফার করে। অন্য দুই রিয়ার ক্যামেরা হল 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷ সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

রেডমির নতুন ফোনটি Android 15 নির্ভর Xiaomi HyperOS কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,110mAh লিথিয়িম-আয়ন পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, 4G, Wi-Fi, Bluetooth, GPS, একটি 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট। জল ও ধুলো থেকে বাঁচাবে IP64 রেটিং। Redmi Note 14 SE 5G ফোনটি 7.99 মিমি স্লিম এবং ওজন প্রায় 190 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.