নতুন রঙে বাজারে এল Redmi Note 8 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 নভেম্বর 2019 10:12 IST
হাইলাইট
  • Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • নতুন রঙে এই ফোন লঞ্চ হয়েছে
  • সেলফি তোলার জন্য একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

Redmi Note 8 Pro ফোনে 4,500mAh ব্যাটারি থাকছে

‘ডিপ সি ব্লু' রঙে লঞ্চ হল Redmi Note 8 Pro। ইতিমধ্যেই তাইওয়ানে নতুন রঙে এই ফোন বিক্রি শুরু করেছে Xiaomi। নতুন রঙে 6GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। যদিও নতুন রঙে Redmi Note 8 Pro ফোনের দাম ও স্পেসিফিকেশনে কোন পরিবর্তন হয়নি। Redmi Note 8 Pro তে রয়েছে MediaTek Helio G90T চিপসেট। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।

Redmi Note 8 Pro এর দাম

Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম  15,999 টাকা। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।

ভারতে কবে ‘ডিপ সি ব্লু' রঙে Redmi Note 8 Pro লঞ্চ হবে জানা যায়নি।

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

আরও পড়ুন:

15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ

Advertisement

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi Note Pro আর Mi Note 10 Pro

এসে গেল Redmi Note 8T: নতুন কী ফিচার থাকছে?

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  2. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  3. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  4. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  5. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  6. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  7. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  8. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  9. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.