DxOMark ওয়েবসাইটে Redmi Note 8 Pro-এ ক্যামেরা পরীক্ষার ফলাফল সামনে এসেছে। স্মার্টফোন ক্যামেরা টেস্টিংয়ের জন্য জনপ্রিয় এই ওয়েবসাইটে পাশ নম্বর পেয়েছে Redmi Note 8 Pro।
Redmi Note 8 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর
64 মেগাপিক্সেল ক্যামেরা সহ গত বছর অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi। দুর্দান্ত এই ক্যামেরা স্পেসিফিকেশন দেখে টেক প্রেমীদের চোখ কপালে উঠেছিল। সম্প্রতি এই ক্যামেরার পরীক্ষার ফলাফল সামনে এসেছে। DxOMark ওয়েবসাইটে Redmi Note 8 Pro-এ ক্যামেরা পরীক্ষার ফলাফল সামনে এসেছে। স্মার্টফোন ক্যামেরা টেস্টিংয়ের জন্য জনপ্রিয় এই ওয়েবসাইটে পাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে Redmi Note 8 Pro।
DxOMark ওয়েবসাইটে ক্যামেরা পরীক্ষায় 84 স্কোর করেছে Redmi Note 8 Pro। ছবি তোলায় 87 ও ভিডিও রেকর্ডে 78 পেয়েছে এই ফোনের ক্যামেরা। ছবি তোলার সময় অটো-ফোকাস, বোকে মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার ও ফ্ল্যাশ ব্যবহার করে অ্যাম্বিয়েন্ট লাইট সহ ছবি তোলার সময় ভালো পারফর্ম করেছে এই ক্যামেরা। যদিও বড় সেন্সর ব্যবহার হলেও Redmi Note 8 Pro ক্যামেরায় তোলা ছবিতে ডিটেলের খামতি ছিল।
ভিডিও বিভাগে 78 পেয়েছে Redmi Note 8 Pro। এই ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করা গেলেও সেই ভিডিওতে ডিটেলের অভাব রয়েছে। সব ধরনের আলোতেই এই ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে নয়েজ দেখা যাবে।
গত বছর অক্টোবরে লঞ্চের সময় 14,999 টাকা থেকে পাওয়া যাচ্ছিল Redmi Note 8 Pro। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজের দাম ছিল 15,999 টাকা। 17,999 টাকায় 8GB RAM + 128GB স্টোরেজে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro।
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সঙ্গে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Ghost of Yotei Complete Edition Review: Echoes of Excellence