আকর্ষণীয় নীল রঙে ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 নভেম্বর 2019 15:03 IST
হাইলাইট
  • শুক্রবার দুপুর 12 টায় ‘ইলেকট্রিক ব্লু’ Redmi Note 8 Pro বিক্রি শুরু হবে
  • Mi.com আর Amazon.in থেকে পাওয়া যাবে
  • Redmi Note 8 Pro ফোনে চারটি ক্যামেরা রয়েছে

শুক্রবার দুপুর 12 টায় ‘ইলেকট্রিক ব্লু’ রঙের Redmi Note 8 Pro বিক্রি শুরু হবে

অগাস্ট মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। অক্টোবর মাসে  ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এতদিন ভারতে সবুজ, সাদা ও কালো রঙে পাওয়া যেত Redmi Note 8 Pro। এবার ‘ইলেকট্রিক ব্লু' রঙে ভারতে লঞ্চ হল এই ফোন। এর ফলে মোট চারটি রঙে ভারতে পাওয়া যাবে Xiaomi-র নতুন মিডরেঞ্জ স্মার্টফোন। শুক্রবার দুপুর 12 টায় ‘ইলেকট্রিক ব্লু' রঙের Redmi Note 8 Pro বিক্রি শুরু হবে।

Redmi Note 8 Pro এর দাম

Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম  15,999 টাকা। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।

শুক্রবার দুপুর 12 টায় Amazon.in আর Mi.com থেকে ‘ইলেকট্রিক ব্লু' রঙের Redmi Note 8 Pro বিক্রি শুরু হবে। এছাড়াও গামা গ্রিন, হেলো হোয়াইট আর শ্যাডো ব্ল্যাক কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.