Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হওয়ার টাইমলাইন ও Xiaomi 18T-এর একাধিক স্পেসিফিকেশন ফাঁস হল।
Photo Credit: Xiaomi
Xiaomi 18 Pro was launched in China in September
Xiaomi 18 Pro সিরিজের ফ্ল্যাগশিপ ফোন ভারতে আসতে পারে পরের মাসে। সেপ্টেম্বরে চীনের বাজারে লঞ্চ হয়েছে Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max৷ এখন Pro মডেলটির ভারতে লঞ্চ হওয়ার টাইমলাইন প্রকাশ্যে এসেছে। এটি এ দেশে শাওমির প্রথম ডুয়াল স্ক্রিনের ফোন হতে চলেছে। তবে শুধু Xiaomi 18 Pro নয়, Xiaomi 18T মডেলটিও ভারতে আনার প্রস্তুতি চলছে বলে দাবি করা হয়েছে। শাওমির আসন্ন ফোনটির মেজর স্পেসিফিকেশন ও ফিচার্স ফাঁস হয়েছে। এতে Dimensity 8000 সিরিজের পাওয়ারফুল চিপসেট ও Leica-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে।
একজন টিপস্টারকে উদ্ধৃত করে টেক আউটলুক জানিয়েছে, Xiaomi 18 Pro আগামী মাসে ভারতে আসতে পারে। যদি এই খবর সঠিক হয়, তাহলে দীর্ঘ তিন বছর পর শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপের প্রো মডেল ভারতে পাওয়া যাবে। শেষবারের মতো 2023 সালে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi 13 Pro। তারপর থেকে এ দেশে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ও সবচেয়ে প্রিমিয়াম Ultra মডেল লঞ্চ করেছে সংস্থা।
অন্য দিকে, Xiaomi 18T মডেলটিও ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে বলে দাবি করা হয়েছে। আসন্ন ডিভাইসে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর মিলতে পারে।
Xiaomi 18T চলবে MediaTek Dimensity 8600 চিপসেটে, যা এখনও রিলিজ হয়নি। এই প্রসেসর LPDDR5x র্যাম ও UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। হ্যান্ডসেটে 1.5K রেজোলিউশন ও 165 বা 185 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টের সঙ্গে এলটিপিএস ওলেড ডিসপ্লে মিলতে পারে।
এছাড়াও, ফোনটি IP69 রেটিং ও Android 17 ভিত্তিক HyperOS 4 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত থাকতে পারে। তবে শাওমি ইন্ডিয়া লঞ্চের বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি। প্রসঙ্গত, চীনে লঞ্চের পর ভারতে Xiaomi 18 Pro-র টিজার প্রকাশ হয়েছিল। টিজারে ফোনটিকে "কামিং সুন" বলে উল্লেখ করা হয়েছিল। ফোনটির অন্যতম আকর্ষণ হল 2.9 ইঞ্চির রিয়ার অ্যামোলেড ডিসপ্লে। সামনে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে।
ডিভাইসের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। Xiaomi 18 Pro চীনা ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, 7,000mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড চার্জিং, ও Dolby Atmos সাপোর্ট রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Ultra Launch Uncertain as Tipster Claims Development Has Been Suspended