‘তালাবন্ধ’ দেশ, Redmi Note 9 Pro Max বিক্রি পিছিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 মার্চ 2020 11:20 IST
হাইলাইট
  • সোমবার থেকে 'তালাবন্ধ' গোটা দেশ
  • Redmi Note 9 Pro Max বিক্রি পিছিয়ে দিল Xiaomi
  • বুধবার এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল

25 মার্চ Redmi Note 9 Pro Max বিক্রি শুরুর কথা ছিল

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলে Redmi Note 9 Pro বিক্রি শুরু হয়েছে। লঞ্চের সময় Xiaomi জানিয়েছিল 25 মার্চ বিক্রি শুরু হবে Redmi Note 9 Pro Max। ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমণ কমাতে সোমবার থেকে সরকারের তরফ থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরেই নতুন স্মার্টফোন বিক্রি পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে বেজিংয়ের কোম্পানিটি।

Xiaomi প্রধান মনু কুমার জৈন টুইটারে জানিয়েছেন লকডাউনের কারণে Redmi Note 9 Pro Max বিক্রি পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার ফ্ল্যাশ সেলে Redmi Note 9 Pro পাওয়া যাবে।

6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro Max এর দাম 14,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 18,999 টাকা। 25 মার্চ বিক্রি শুরু হবে Redmi Note 9 Pro Max।

Redmi Note 9 Pro Max স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Note 9 Pro Max -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

এসে গেল Redmi Note 9S; চলতি মাসেই বিক্রি শুরু

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Bundled fast charger
  • All-day battery life
  • Good cameras
  • Bad
  • Big and bulky
  • Preinstalled bloatware
  • Average low-light video recording
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Powerful processor
  • Decent macro camera
  • Good battery life
  • Bad
  • Disappointing low-light photo quality
  • Heavy and bulky
  • Confusing product stratification
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
  2. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  3. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  4. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  5. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  6. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
  7. iQOO Z11x 5G লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরা ও 7200mAh ব্যাটারির সাথে, 20 হাজারের নিচে সেরা ফোন?
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়
  9. শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
  10. Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.