Xiaomi কে ঘায়েল করতে বাজারে এল Samsung Galaxy A01

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 ডিসেম্বর 2019 14:43 IST
হাইলাইট
  • তিনটি রঙে পাওয়া যাবে Samsung Galaxy A01
  • এই ফোনে থাকছে 3,000mAh ব্যাটারি
  • থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ

Galaxy A01 ফোনের দাম ঘোষণা করেনি Samsung

বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন বাজারে আনল Samsung। বুধবার সামনে এসেছে নতুন Samsung Galaxy A01। ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। যদিও এখনও এই ফোনের দাম ঘোষণা করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy A01 ফোনে থাকছে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে, 2GB RAM, 3,000 mAh ব্যাটারি। তিনটি রঙে পাওয়া যাবে Galaxy A01।

এখনও Galaxy A01 ফোনের দাম ঘোষণা করেনি Samsung। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কালো, নীল ও লাল রঙে পাওয়া যাবে Samsung-এর নতুন বাজেট স্মার্টফোন।

Samsung Galaxy A01 স্পেসিফিকেশন

Samsung Galaxy A01 ফোনে থাকছে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। সাথে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ। Galaxy A01 ফোনে থাকছে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট।

Samsung Galaxy A01 ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।

ডুয়াল সিম Galaxy A01 ফোনে থাকছে 3,000 mAh ব্যাটারি। থাকছে এফএম রেডিও, লাইট সেন্সর আর অ্যাক্সেলেরোমিটার। নতুন এই ফোনের আয়তন 146.3x70.86x8.34 মিলিমিটার।

Advertisement

 
KEY SPECS
Display 5.70-inch
Processor octa-core
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  2. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  3. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  4. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  5. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  6. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  8. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  9. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  10. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.