শুরু হল Samsung Galaxy A80 প্রি-অর্ডার, দেখে নিন আকর্ষনীয় লঞ্চ অফার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুলাই 2019 11:41 IST
হাইলাইট
  • Samsung Galaxy A80 ফোনে থাকছে রোটেটিং ট্রিপল ক্যামেরা
  • থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80

Samsung Galaxy A80 এর দাম 47,990 টাকা

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A80। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 31 জুলাই পর্যন্ত Galaxy A সিরিজের এই স্মার্টফোন প্রি-বুক করা যাবে। এপ্রিল মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80। এই ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে আর Dolby Atmos সাউন্ড ইন্টিগ্রেশন। Galaxy A80 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রোটেটিং ক্যামেরা। স্লাইডিং মেকানিজমের সাথেই রোটেটিং ক্যামেরা ব্যবহার হয়েছে এই ফোনে। সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনের দিকে চলে আসবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে Samsung। একই সাথে ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার কারনে আরও ভালো সেলফি তুলতে পারবে Galaxy A80।

Samsung Galaxy A80 এর দাম ও লঞ্চ অফার

লঞ্চের সময় Samsung Galaxy A80 এর দাম 47,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80। সাদা, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। 31 জুলাই পর্যন্ত Galaxy A80 প্রি-বুক করা যাবে।

Samsung অফিশিয়াল ওয়েবসাইট আর Flipkart থেকে Samsung Galaxy A80 প্রি-বুক করা যাচ্ছে। সিটি ব্যাঙ্কন ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই এর সুবিধা। মাত্র 990 টাকায় একবার স্ক্রিন রিপ্লেসমেন্ট করা যাবে।

Flipkart থেকে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে 17,900 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 1 অগাস্ট বিক্রি শুরু হবে Samsung Galaxy A80।

Samsung Galaxy A80 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  2. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  3. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  4. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  5. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  6. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  7. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  8. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  9. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  10. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.