লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A21s-এর স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 এপ্রিল 2020 16:27 IST
হাইলাইট
  • Samsung Galaxy A21s-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে
  • থাকছে 5,000 mAh ব্যাটারি
  • Exynos 850 চিপসেট সহ লঞ্চ হবে এই ফোন

Samsung Galaxy A21s-এ 5,000 mAh ব্যাটারি থাকছে

শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A21s। অনেকদিন ধরেই এই ফোন সম্পর্কে ইন্টারনেটে বিভিন্ন তথ্য সামনে আসছে। এবার সোশ্যাল মিডিয়ায় এই ফোনের প্রায় সব ফিচার ফাঁস করে দিলেন সুধাংশু আমভোরে। নিয়মিত বিভিন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন নির্ভুলভাবে লঞ্চের আগেই জানিয়ে দেওয়ার জন্য টেক দুনিয়ায় জনপ্রিয় এই ব্যক্তি।

টুইটারে সুধাংশু জানিয়েছেন, Galaxy A21s-এ 6.55 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের পিছনে থাকবে তিনিটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলা জন্য থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে Samsung।

সাধ্যের মধ্যেই 5G ফোন! 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X50m 5G

তিনি আরও বলেন এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে। 3GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A21s। কয়েক সপ্তাহ আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Exynos 850 চিপসেট সহ লঞ্চ হবে Samsung Galaxy A21s।

Galaxy A21sথাকবে এফএম রেডিও, মাইক্রো ইউএসবি, ডুয়াল সিম, 3.5 মিমি অডিও জ্যাক ও Bluetooth 5.0। সাদা, কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy A21s, Galaxy A21s
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  2. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  3. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  4. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  5. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  6. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  7. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  8. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  9. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  10. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.