ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Samsung Galaxy A70

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 26 মার্চ 2019 12:51 IST
হাইলাইট
  • A70। Galaxy A70 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে
  • ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন

Samsung Galaxy A70 ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা

Galaxy A সিরিজে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে Samsung। এবার সামনে এল নতুন Samsung Galaxy A70। Galaxy A70 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে, 32 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন।

নতুন Galaxy A70 সামনে নিয়ে এলেও এখনও এই ফোনের দাম জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। আগামী 10 এপ্রিল এক ইভেন্টে এই ফোনের দাম জানানো হবে। চারটি আলাদা রঙে পাওয়া যাবে Samsung Galaxy A70।

Samsung Galaxy A70 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর প্রসেসার, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Samsung Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Galaxy A70 ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful Super-AMOLED display
  • Impressive slow-mo video recording
  • Good battery life and fast charging
  • Bad
  • Bulky and heavy
  • No camera night mode
  • No OIS or EIS
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 32-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 4,000 টাকা ছাড়ের সাথে Realme-এর দ্বিতীয় 10,0001mAh ব্যাটারির ফোনের সেল শুরু হল
  2. 12,999 টাকায় Oppo K14x 5G-এর নতুন ভার্সন লঞ্চ হল, রয়েছে 6,500mAh ব্যাটারি, 50MP ক্যামেরায়
  3. Poco C85x 5G ভারতে লঞ্চ হল, একদম সস্তায় 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে
  4. Xiaomi Pad 8: ভারতের সবচেয়ে পাতলা ট্যাব লঞ্চ হল, 9200mAh ব্যাটারি ও চারটি স্পিকার আছে
  5. 5,999 টাকায় একমাত্র 6,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে-যুক্ত ফোনের সেল শুরু হল
  6. শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন
  7. Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল
  8. Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল
  9. Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর
  10. Samsung Galaxy M17e 5G দেশে সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ হচ্ছে, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.