5G কানেক্টিভিটি সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy A71

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 ফেব্রুয়ারি 2020 18:20 IST
হাইলাইট
  • The Galaxy A71 5G -তে Exynos 980 চিপসেট থাকছে
  • সঙ্গে থাকতে পারে 8GB RAM
  • এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A71। ভারতে নতুন ফোনের দাম 29,999 টাকা। এই ফোনে রয়েছে Snapdragon 730 চিপসেট ও 4G কানেক্টিভিটি। চিনের জন্য ইতিমধ্যেই এই ফোনের 5G ভেরিয়েন্ট তৈরি শুরু করেছে Samsung। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে আলাদা প্রসেসর সহ এই ফোন সামনে এসেছে।

চিনে 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy A71 

Advertisement

SM-A7160 মডেল নম্বরে 5G ভেরিয়েন্টে Samsung Galaxy A71 ফোন সামনে এসেছে। 4GB ভেরিয়েন্টে Snapdragon 730 চিপসেট থাকলেও 5G ভেরিয়েন্টে Exynos 980 চিপসেট দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে 8GB RAM। 5G ভেরিয়েন্টে Galaxy A71 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে। 128GB স্টোরেজে এই ফোন লঞ্চ হতে পারে।

আপাতত শুধুমাত্র চিনে Samsung Galaxy A71 5G লঞ্চ হলেও ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন লঞ্চ করতে পারে Samsung।

ভারতে এল Samsung -এর ফোল্ডেবল ফোন Galaxy Z Flip; দাম ও স্পেসিফিকেশন

4G ভেরিয়েন্টে Samsung Galaxy A71 -এর দাম 29,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। 24 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে Samsung।

Advertisement

ডুয়াল সিম Samsung Galaxy A71 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Samsung Galaxy A71 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Samsung Galaxy A71 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy A71 5G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.