ভারতে এল Samsung -এর ফোল্ডেবল ফোন Galaxy Z Flip; দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Flip -এর দাম 1,09,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

ভারতে এল Samsung -এর ফোল্ডেবল ফোন Galaxy Z Flip; দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Flip -এর দাম 1,09,999 টাকা

হাইলাইট
  • Samsung। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে
  • এই ফোনে রয়েছে 3,300 mAh ব্যাটারি
  • তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে
বিজ্ঞাপন

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল Samsung Galaxy Z Flip। বৃহস্পতিবার ভারতে কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল Samsung। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে ভাঁজ করে ডিসপ্লের উপরে ও নীচে একই সঙ্গে দুটি আলাদা অ্যাপ ব্যবহার করা যাবে। Google -এর সঙ্গে হাত মিলিয়ে এই ‘Flex mode' নিয়ে এসেছে Samsung। ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গেই এই ফোনে রয়েছে 3,300 mAh ব্যাটারি ও Snapdragon 855+ চিপসেট।                                           

Samsung Galaxy Z Flip -এর দাম

Samsung Galaxy Z Flip -এর দাম 1,09,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। মিরর ব্ল্যাক, মিরর পার্পল ও মিরর গোল্ড রঙে পাওয়া যাবে এই ফোল্ডেবল ফোন। 26 ফেব্রুয়ারি থেকে যে সব গ্রাহক এই ফোন প্রি-অর্ডার করেছেন সেই গ্রাহকদের এই ফোন শিপ করবে Samsung।  

Samsung Galaxy Z Flip স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy Z Flip -এ একটি ই-সিম ও একটি ন্যানো সিম থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি Dynamic AMOLED ফোল্ডেবল ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি 7nm চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

Galaxy Z Flip -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

এসে গেল Android 11; নতুন কী কী থাকছে?

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, NFC, MST, ও GPS (A-GPS)। ভাঁজ করা থাকলে এই ফোনের আয়তন 87.4x73.6x17.33 মিমি। ভাঁজ খুললে এই ফোনের আয়তন 167.3x73.6x7.2 মিমি। ফোনের ভিতরে রয়েছে 3,300 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 183 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »