এক ক্লিকে রোটেট হবে ট্রিপল ক্যামেরা, দেখে নিন Samsung Galaxy A80 ফোনের দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 11 এপ্রিল 2019 14:07 IST
হাইলাইট
  • লঞ্চ হয়েছে নতুন Samsung Galaxy A80
  • স্লাইডিং মেকানিজমের সাথেই রোটেটিং ক্যামেরা ব্যবহার হয়েছে
  • 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে

Samsung Galaxy A80 এর দাম 649 ইউরো (প্রায় 50,500 টাকা)

বুধবার থাইল্যান্ডে এক ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন Samsung Galaxy A80। এই ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে আর Dolby Atmos সাউন্ড ইন্টিগ্রেশন। Galaxy A80 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রোটেটিং ক্যামেরা। স্লাইডিং মেকানিজমের সাথেই রোটেটিং ক্যামেরা ব্যবহার হয়েছে এই ফোনে। সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনের দিকে চলে আসবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে Samsung। একই সাথে ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার কারনে আরও ভালো সেলফি তুলতে পারবে Galaxy A80।

Samsung Galaxy A80 এর দাম

লঞ্চের সময় Samsung Galaxy A80 এর দাম 649 ইউরো (প্রায় 50,500 টাকা)। সাদা, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। 29 মে থেকে এশিয়ার একাধিক দেশ, অস্ট্রেলিয়া, চিন, ইউরোপ, হংকং, মধ্য পূর্ব, নিউজিল্যান্ড, ও রাশিয়ায় বিক্রি শুরু হবে এই ফোন। ভারতে Galaxy A80 ফোনের দাম ঘোষণা করেনি Samsung।

Samsung Galaxy A80 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful Super-AMOLED display
  • Impressive slow-mo video recording
  • Good battery life and fast charging
  • Bad
  • Bulky and heavy
  • No camera night mode
  • No OIS or EIS
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 32-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  2. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  3. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
  4. iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
  5. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
  6. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
  7. Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
  8. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  10. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.