নতুন নামে বাজারে আসবে Samsung-এর এই ফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুলাই 2018 18:05 IST
হাইলাইট
  • দক্ষিণ কোরিয়ায় Galaxy A6+ এর নাম রাখা হয়েছে Galaxy Jean
  • 3GB RAM/32GB স্টোরেজ ও 4GB RAM/64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে
  • KT নেটওয়ার্কের মাধ্যমে কোরিয়ায় এই ফোন কেনা যাবে

 

নতুন নামে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হল Samsung Galaxy A6+। নিজের দেশে Galaxy A6+ এর নাম রাখা হয়েছে Galaxy Jean। এই বছর মে মাসে Galaxy A6+ ফোনটি লঞ্চ করে Samsung। 3GB RAM/32GB স্টোরেজ ও 4GB RAM/64GB স্টোরেজ এই দুটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে Galaxy A6+ পাওয়া যায়। ভারতে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে।

কোম্পানির কোরিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই Galaxy Jean ফোনটি লিস্টিং হয়েছে। এই লিস্টিং থেকেই জানা গিয়েছে নতুন নামে Galaxy A6+ ফোনটি লঞ্চ করেছে Samsung। কাল ও ল্যাভেন্ডার এই দুটি কালার ভেরিয়েন্টে Galaxy Jean পাওয়া যাবে। Galaxy Jean এ থাকবে মেটাল ইউনিবডি ডিজাইন। KT নেটওয়ার্কের মাধ্যমে কোরিয়ায় এই ফোন কেনা যাবে। কোরিয়ায় এই ফোনের দাম 440,000 সাউথ কোরিয়ান ওয়ান (প্রায় 27,200 টাকা)। সম্প্রতি ভারতে 2,000 টাকা দাম কমে এখন Galaxy A6+ এর দাম 23,990 টাকা।

Samsung Galaxy Jean স্পেসিফিকেশান

Galaxy Jean এ রয়েছে 6 ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। Galaxy JEAN এর ভিতরে রয়েছে একটি Snapdragon 450m চিপসেট, সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে 16MP+5MP দুটি সেন্সার। আর 24MP সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy A6 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 24-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3500mAh
OS Android 8.0 Oreo
Resolution 1080x2220 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  2. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  3. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  4. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  5. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  6. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  7. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  8. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  9. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  10. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.