আইরিস স্ক্যানারের পরিবর্তে Samsung Galaxy S10এ থাকবে এই লেটেস্ট টেকনোলজি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 নভেম্বর 2018 12:53 IST

তিনটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Samsung Galaxy S10

অনেকদিন ধরেই অল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে কাজ করছে Samsung। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ Galaxy S10 এ ব্যবহার হবে এই বায়োমেট্রিক অথেন্টিকেশান। আর এই কারনেই Galaxy S10 থেকে আইরিস স্ক্যানার বাদ দেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এখন বাজারে থাকা যে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের থেকে অনেক বেশি সুরক্ষিত দ্রুতগতির আল্ট্রাসনিক সিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগামী বছর এক দশক পূরন করবে ‘Galaxy S' সিরিজ। সেই উপলক্ষ্যে Galaxy S10 ফোনে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যোগ করছে Samsung।

ডিসপ্লের নীচে থাকা এই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহারের জন্যই  Galaxy S10 ফোনে কোন আইরিস স্ক্যানার থাকবে না। এখন বাজারে বিক্রি হওয়া যে কোন স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের থেকে দ্রুত কাজ করবে নতুন এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। স্ক্রিনের 30 শতাংশ জায়গা জুড়ে থাকবে Qualcomm এর তৃতীয় জেনারেশানের আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Advertisement

Galaxy S10 থেকে আইরিস স্ক্যানার বাদ যাওয়ার কারনে এই ফোনের প্রধান  বায়োমেট্রিক অথেন্টিকেশান হিসাবে থাকবে ডিসপ্লের নীচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে তিনটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে আগামী বছরের Samsung ফ্ল্যাগশিপ। এর মধ্যে একটি ভেরিয়েন্টে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এছাড়াও Galaxy S10 ফোনে থাকতে পারে 5G কানেক্টিভিটি। 5.8 ইঞ্চি আর 6.44 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এই ফোন। নতুন Galaxy S10 ফোনে স্ক্রিন টু বডি রেশিও 93.4 শতাংশ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.