Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 24,000 টাকা দাম কমল Galaxy S24 FE স্মার্টফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 ফেব্রুয়ারি 2026 11:36 IST
হাইলাইট
  • Samsung Galaxy S24 FE ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে
  • ফোনটি Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 24,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
  • নির্বাচিত কার্ডে নো-কস্ট EMI অপশন আছে

Samsung Galaxy S24 FE is equipped with a triple rear camera unit

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 Series অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (ফেব্রুয়ারি 25) ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। পূর্বসূরি Galaxy S25 সিরিজের তুলনায় Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra কিছুটা চড়া দামে আসতে পারে। আপনি যদি কম দামে ফ্ল্যাগশিপ স্যামসাং ফোন কিনতে চান, তাহলে Galaxy S24 FE ভাল বিকল্প হতে পারে। Galaxy S26 সিরিজ লঞ্চের আগে এই স্মার্টফোনে 24,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ব্যাংক অফারে আরও কম দামে পকেটস্থ করার সুযোগ মিলবে। Samsung Galaxy S24 FE কেনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে IP68 জল এবং ধুলোরোধী রেটিং, অ্যাডাপ্টিভ ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, VC কুলিং সিস্টেম, গ্যালাক্সি AI ফিচার্স, ইত্যাদি।

Samsung Galaxy S24 FE ডিসকাউন্ট ও সেল প্রাইস

Samsung Galaxy S24 FE ভারতে 2024 সালের সেপ্টেম্বরে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। এখন ফোনটি ফ্লিপকার্ট থেকে 35,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 24,000 টাকার সরাসরি ডিসকাউন্ট মিলছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,799 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলে অতিরিক্ত সাশ্রয় করা যাবে। তবে সেই ফোনের বয়স, মডেল, ও বর্তমান অবস্থার উপর ভ্যালু নির্ভর করবে। এছাড়াও, আইসিআইসিআই (ICICI) ব্যাংক, অ্যাক্সিস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), অ্যাক্সিস ফ্লিপকার্ট, এসবিআই ফ্লিপকার্ট, ও কোটাকের ক্রেডিট কার্ডে ছয় মাসের নো-কস্ট ইএমআই (EMI) অপশন অফার করা হচ্ছে। ক্রেতাদের প্রতি মাসে 5,996 টাকার মাসিক কিস্তি দিতে হবে। ফোনটি ব্লু, গ্রাফাইট, ও মিন্ট কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy S24 FE স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস24 এফই-এর সামনে 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে যা, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, এবং সর্বাধিক 1900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্যানেলের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ কভার বর্তমান। হ্যান্ডসেটে 4nm ফ্যাব্রিকেশনে নির্মিত Exynos 2400e প্রসেসর এবং Xclipse 940 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) দেওয়া হয়েছে। এতে 25W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,700mAh ব্যাটারি আছে।

ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও ডুয়াল পিক্সেল PDAF সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS সহ একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 8K ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  2. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  3. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
  4. iQOO Z11x 5G স্মার্টফোনের সেল শুরু, 17,499 টাকায় সেরা প্রসেসর, ব্যাটারি, ও সেলফি ক্যামেরা
  5. Realme P4 Lite 5G এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  6. ডেটা শেষ, ইন্টারনেট নেই? তবুও চলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, বড় চমক Samsung-এর
  7. গ্যাসের বদলে ইন্ডাকশনে রান্না? সঠিক কৌশল না জানলে বাড়বে বিদ্যুতের বিল
  8. সস্তায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ভাল ক্যামেরার ফোন কিনতে চান? Poco দিচ্ছে দারুণ সুযোগ
  9. iQOO Z11 স্মার্টফোনের ছবি প্রকাশ হল, 165Hz ডিসপ্লে ও 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই লঞ্চ
  10. Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.