iPhone 17-এর স্বাদ কম দামে মেটাবে Samsung Galaxy S25 FE, ভারতে আসার আগেই দাম ফাঁস

Samsung Galaxy S25 FE ভারতে কেমন দামে আসবে, তা গ্লোবাল লঞ্চের সময় প্রকাশ করেনি সংস্থা।

iPhone 17-এর স্বাদ কম দামে মেটাবে Samsung Galaxy S25 FE, ভারতে আসার আগেই দাম ফাঁস

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 FE ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে

হাইলাইট
  • Samsung Galaxy S25 FE তার পূর্বসূরীর মতো একই দামে ভারতে বিক্রি হতে পারে
  • ফোনটির ব্যাটারি, চার্জিং, ও সেলফি ক্যামেরায় আপগ্রেড এসেছে
  • Samsung Galaxy S25 FE-এর ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে পারে
বিজ্ঞাপন

Samsung Galaxy S25 FE সেপ্টেম্বর 4 গ্লোবালি লঞ্চ হয়েছে। গত বছরের Galaxy S24 FE-এর আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী হিসেবে আগমন ঘটেছে এই নতুন ফোনটির। ব্যাটারি, চার্জিং, সেলফি ক্যামেরা, এবং AI ডিপার্টমেন্টে বড় আপগ্রেড এসেছে। এর রিয়ার ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। ডিভাইসটি 7 বছরের জন্য OS আপগ্রেড এবং 7 বছর সিকিউরিটি আপডেট পাবে। কিন্তু এটি ভারতে কেমন দামে আসবে, তা গ্লোবাল লঞ্চের সময় প্রকাশ করেনি সংস্থা। তবে এখন একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy S25 FE ভারতে তার পূর্বসূরীর মতো একই দামে বিক্রি হতে পারে।

ভারতে Samsung Galaxy S25 FE এর দাম

টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, Samsung Galaxy S25 FE-এর দাম ভারতে 59,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। উল্লেখ্য, বিদেশে এর দাম 650 ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় 57,300 টাকার সমান। খবরটি সত্যি হলে, নতুন লঞ্চ হওয়া Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন গত বছর তার পূর্বসূরীর মতো একই দামে দেশে বিক্রি হতে পারে।

জানিয়ে রাখি, Samsung Galaxy S24 FE গত বছর সেপ্টেম্বরে ভারতে এসেছিল। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 59,999 টাকা থেকে শুরু হয়েছিল। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ সহ টপ-এন্ড ভেরিয়েন্টে দাম 65,999 টাকা ছিল। ফোনটির বেস মডেল এখন 39,999 টাকায় বিক্রি হচ্ছে। ফেস্টিভ সেলে আরও দাম কমতে পারে।

Samsung Galaxy S25 FE স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy S25 FE-এর বডি IP68 সার্টিফায়েড। অর্থাৎ, জল ও ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষা মিলবে। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন সহ 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X স্ক্রিন আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,900 নিট ব্রাইটনেস অফার করে। ফোনটি Exynos 2400 প্রসেসর দ্বারা চালিত। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। 

Samsung Galaxy S25 FE-এর সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য 12 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে চলে। এটি সাত বছর Android OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। হ্যান্ডসেটটি 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি রয়েছে। জেমিনাই লাইভ, নাও বার, নাও ব্রিফ, সার্কেল টু সার্চের মতো AI ফিচার্স দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Flagship-level chipset
  • Good primary and decent telephoto cameras
  • Industry-leading software support
  • Bad
  • Poor thermal management
  • Average ultra-wide camera
  • Battery life is not its strongest suit
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 4900mAh
OS Android 16
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  2. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  3. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  4. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  5. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  6. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  7. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  8. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  9. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  10. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »