Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 11 নভেম্বর 2026 15:17 IST
হাইলাইট
  • Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হয়েছে
  • ফ্ল্যাগশিপ ফোনটি Exynos 2700 চিপসেটে চলতে পারে
  • Samsung Galaxy S27+ ট্রিপল রিয়ার ক্যামেরা পেতে পারে

Samsung Galaxy S27+ is expected to succeed the Galaxy S26+ (pictured))

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 সিরিজ বাজারে এসেছিল গত ফেব্রুয়ারিতে। পূর্বসূরি Galaxy S27 লাইনআপ আগামী বছর একই সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই সিরিজের ফোনগুলির সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে প্রকাশ হয়েছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড Galaxy S27 ভারতের একটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। আর এখন Samsung Galaxy S27+ সেই একই ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। রিপোর্ট বলছে, স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে হাই-পারফরম্যান্স Exynos প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপ, ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনের সঙ্গে লঞ্চ হতে পারে।

Samsung Galaxy S27+ দেখা গেল BIS সাইটে 

টিপস্টার আনভিনরাজ এক্সের একটি পোস্টে দাবি করেছেন, স্যামসংয়ের একটি স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) ওয়েবসাইটে SM-S956B/DS মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। তাঁর মতে, মডেল নম্বরটি আসলে আপকামিং Samsung Galaxy S27+ ফোনের।

Advertisement

বিআইএস থেকে ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এটি 2027 সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, এই লাইনআপে Samsung Galaxy S27, Galaxy S27 Pro, ও Galaxy S27 Utra অন্তর্ভুক্ত থাকবে।

রিপোর্ট অনুসারে, Samsung Galaxy S27+ মডেলের সামনে 6.66 ইঞ্চি ফুল-এইচডি+ 2x অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে কোম্পানির নিজস্ব Exynos 2700 চিপসেট ব্যবহার হতে পারে। এটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে উৎপাদন হবে। ফোনটি 8 জিবি ও 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

Galaxy S27+ তিনটি রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে বলে শোনা যাচ্ছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় Sony IMX955 বা Samsung S5KGNG সেন্সর থাকতে পারে। 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা Sony IMX564 সেন্সর মিলতে পারে। ক্যামেরা সেটআপে Samsung S5K3LU সেন্সর-সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে, যা 3x অপটিক্যাল জুম অফার করবে।

Advertisement

আরও জানা গিয়েছে, স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের সেলফি ক্যামেরায় Sony IMX874 অথবা Samsung S5K3LU সেন্সর ব্যবহার হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 4,900mAh ব্যাটারি, যার সাথে 45W ওয়্যার্ড চার্জিং এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলতে পারে। উল্লেখ্য, Galaxy S26+ মডেলের 256 জিবি ও 512 জিবি স্টোরেজ যথাক্রমে 1,19,999 ও 1,39,999 টাকায় লঞ্চ হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  2. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  3. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  4. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  5. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  6. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  7. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  8. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  9. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  10. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.