Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন

Samsung Galaxy S26 লাইনআপে তিনটি ফোন থাকলেও, Galaxy S27 সিরিজে চারটি ফোন আসতে পারে।

Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 Ultra is the first phone with a privacy display feature

হাইলাইট
  • Samsung Galaxy S26 Ultra বর্তমানে একমাত্র প্রাইভেসি ডিসপ্লেযুক্ত ফোন
  • Samsung Galaxy S27 সিরিজের চারটি ফোনেই ফিচারটি থাকতে পারে
  • Galaxy S27 Pro ও S27 Ultra-এ 16MP স্কোয়ার ফ্রন্ট ক্যামেরা মিলতে পারে
বিজ্ঞাপন

Samsung Galaxy S26, Galaxy S26+, Galaxy S26 Ultra ফেব্রুয়ারি মাসের শেষে ভারত-সহ বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে। Ultra মডেলের হাত ধরে একটি বিশেষ প্রযুক্তি স্মার্টফোনে প্রবেশ করেছিল, যার নাম প্রাইভেসি ডিসপ্লে। আপনি নিজে সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবেন। কিন্তু আপনার আশেপাশে দাঁড়িয়ে বা বসে থাকা কেউ বুঝতে পারবে না, স্ক্রিনে কী কনটেন্ট চলছে। অর্থাৎ, স্মার্টফোনে যাই দেখুন না কেন, পাশের মানুষজন টেরও পাবে না। Samsung Galaxy S26 সিরিজে তিনটি মডেল থাকলেও, উত্তরসূরী লাইনআপে চারটি ফোন আসবে। নতুন রিপোর্ট বলছে, Samsung Galaxy S27 সিরিজের চারটি ফোনেই প্রাইভেসি ডিসপ্লে ফিচার পাওয়া যাবে।

Samsung Galaxy S27 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার্স

The Elec-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, সামনের বছর Samsung Galaxy S27 Galaxy S27+, Galaxy S27 Pro, ও Galaxy S27 Ultra-এ প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে। তুলনাস্বরূপ, এই বছর শুধু Ultra ভ্যারিয়েন্টে ফিচারটি রাখা হয়েছিল। স্ট্যান্ডার্ড Galaxy S26 ও Galaxy S26+ বৈশিষ্ট্যটি পায়নি।

আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্রাইভেসি ডিসপ্লে Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra মডেলেই শুধু দেখা যাবে। কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে আসা লেটেস্ট রিপোর্ট সেই দাবি খন্ডন করেছে। জানিয়ে রাখি, চাইলে প্রাইভেসি ডিসপ্লে ফিচার বন্ধ করেও রাখা যায়।

উল্লেখ্য, GalaxyClub দাবি করছে, Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra-এ চলতি বছরের ফ্ল্যাগশিপ ফোনগুলির তুলনায় উন্নত ফ্রন্ট ক্যামেরা ব্যবহার হবে। উভয় মডেলে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে, যেখানে বর্তমান Galaxy S26 Ultra অফার করে 12 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্সর।

প্রতিবেদন অনুসারে, Samsung Galaxy S27 Pro ও Galaxy S27 Ultra-এর সম্ভাব্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা স্কোয়ার সেন্সর ব্যবহার করতে পারে। এটি iPhone 17 সিরিজে থাকা 18 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। স্কোয়ার সেন্সর সাধারণত আরও প্রশস্ত ও আয়তকার ফ্রেমে ছবি এবং ভিডিও ধারণ করতে সক্ষম। ফলে ভিডিও কল বা সেলফি তোলার সময় ব্যবহারকারীদের ফ্রেমে আরও বেশি অংশ ধরা পড়ে। যদিও Samsung এখনও প্রাইভেসি ডিসপ্লে বা সেলফি ক্যামেরা আপগ্রেড করার বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  2. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  3. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  4. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  5. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  6. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  7. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  8. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  9. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  10. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »