Xiaomi -র সাথে হাত মিলিয়ে 108 মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর লঞ্চ করল Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 অগাস্ট 2019 17:44 IST
হাইলাইট
  • 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর লঞ্চ করল Samsung
  • আগামী বছর এই সেন্সর ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ হবে
  • 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi

স্মার্টফোনের জন্য নতুন সেন্সর নিয়ে ল Samsung

Photo Credit: Samsung

মে মাসে স্মার্টফোনের জন্য 64 মেগাপিক্সেল লঞ্চ করেছিল Samsung। এবার স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। সোমবার স্মার্টফোনের জন্য 108 মেগাপিক্সেল সেন্সর নিয়ে এল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Xiaomi -র সাথে হাত মিলিয়ে নতুন এই স্মার্টফোন ক্যামেরা সেন্সর লঞ্চ করেছে Samsung। কয়েক দিন আগে এই দুই কোম্পানি একসাথে 64  মেগাপিক্সেল ISOCELL GW1 সেন্সর লঞ্চ করেছিল।

সোমবার লঞ্চের সময় Samsung জানিয়েছে ISOCELL Bright HMX সেন্সরে অবিশ্বাস্য কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা যাবে। এই সেন্সরে থাকছে 10 কোটির বেশি পিক্সেল। সেন্সরের সাইজ 1/1.33 ইঞ্চি। তুলনামুলক বড় সেন্সর হওয়ার কারনে বেশি আলো ধরতে পারবে ISOCELL Bright HMX।

Advertisement

কম আলোতে ভালো ছবি তোলার জন্য এই সেন্সরের চারটি সেন্সর একসাথে কাজ করবে। এর ফলে তুলনামুলক বড় পিক্সেলে  বেশি আলো ধরতে পারবে এই সেন্সর।

নতুন সেন্সর ব্যবহার করে ইতিমধ্যেই স্মার্টফোন লঞ্চের ঘোষনা করে দিয়েছে Xiaomi। কোম্পানি জানিয়েছে Mi ব্র্যান্ডের অধীনে 100 মেগাপিক্সেলের বেশি ক্ষমতার ক্যামেরা স্মার্টফোন লঞ্চ হবে। 2019 সালেই এই স্মার্টফোন লঞ্চ হবে বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।

108 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও 2019 সালে ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। Mi ব্র্যান্ডের অধীনে 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ হলেও Redmi ব্র্যান্ডের অধীনে লঞ্চ হবে 64  মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এছাড়াও শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Samsung ও Realme।

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Xiaomi, ISOCELL Bright HMX
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.