Tecno Camon 50 ও Camon 50 Pro নজরকাড়া লুকস এবং ফিচার্স সহ লঞ্চ হল, 60x জুম ক্যামেরা আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 ফেব্রুয়ারি 2026 14:51 IST
হাইলাইট
  • Tecno Camon 50 সিরিজ 60x AI সুপার জুম সাপোর্ট করে
  • সিরিজের দুই ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Tecno Camon 50 Pro মডেলে 1.5K কার্ভড স্ক্রিন আছে

Tecno Camon 50 and Camon 50 Pro both models have a 32-megapixel selfie camera.

Photo Credit: Tecno

Tecno Camon 50 series: বাজেট স্মার্টফোন ব্র্যান্ড Tecno গ্লোবাল মার্কেটে দুই নতুন মডেল লঞ্চ করল। সংস্থাটি Tecno Camon 50 এবং Tecno Camon 50 Pro বাজারে নিয়ে এসেছে। দুই ফোনেই প্রায় একরকম বৈশিষ্ট্য রয়েছে৷ ফোনগুলির প্রসেসর, ডিসপ্লে, চার্জিং স্পিড, ব্যাটারি ক্যাপাসিটি একই, তবে Pro মডেলে 3x অপটিক্যাল জুম সাপোর্টের সাথে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। Camon 50 সিরিজে 144 হার্টজ রিফ্রেশ রেট, কার্ভড স্ক্রিন, শক্তিশালী 6,150mAh ব্যাটারি, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার্স রয়েছে। দুই ফোনের কালার ও ডিজাইন নজর কাড়তে বাধ্য।

Tecno Camon 50 ও Camon 50 Pro ফিচার্স, স্পেসিফিকেশন, দাম

টেকনো ক্যামন 50 ও ক্যামন 50 প্রো একটি 6.78 ইঞ্চি ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। বেস মডেলে ফ্ল্যাট ডিসপ্লে থাকলেও প্রো ভার্সনে কার্ভড স্ক্রিন আছে। প্যানেল 1.5K রেজোলিউশন (2,644 x 1,208 পিক্সেল), 144 হার্টজের উচ্চ রিফ্রেশ রেট, ও আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল স্ক্যানার প্রযুক্তি অফার করে। উভয় ফোনে IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে। ফলে গরম জল, কফি, চা, বা অন্য কোনও তরল পদার্থ ফোনের ক্ষতি করতে পারবে না।

Tecno Camon 50 ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে৷ এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। Camon 50 Pro মডেলে তিনটি ক্যামেরা আছে: অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony LYT700C মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা।

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য নতুন ফোনগুলির সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় মডেলে MediaTek Helio G200 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি অক্টা কোর 4G প্রসেসর। এর পিক ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ৷ চিপসেট 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত।

Tecno Camon 50 সিরিজের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 60x AI সুপার জুম, 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, 45W ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার, Dolby Atmos সাউন্ড, NFC, OTG, ইত্যাদি। দামের কথা বললে, বেস Camon 50 কেনিয়াতে 37,500 KES মূল্যে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 26,000 টাকা। Camon 50 Pro এর দাম 44,000 KES (প্রায় 31,000 টাকা)। টেকনোর এই নতুন দুই স্মার্টফোন ভারতের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

 
KEY SPECS
Display 6.78-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 6150mAh
OS Android 16
Resolution 1208x2644 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.78-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6150mAh
OS Android 16
Resolution 1208x2644 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.