Tecno Camon 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 জুলাই 2026 14:22 IST
হাইলাইট
  • Tecno Camon 50 Ultra 5G একটি 50MP সেলফি ক্যামেরা অফার করে
  • স্মার্টফোনটি MediaTek Dimensity 7400 Ultimate চিপসেটের সঙ্গে এসেছে
  • Tecno Camon 50 Ultra 5G-এর সামনে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে

Tecno Camon 50 Ultra 5G features a 50-megapixel telephoto camera with 3x optical zoom

Photo Credit: Tecno

Tecno Camon 50 Ultra 5G শুক্রবার (জুলাই 17) ভারতে লঞ্চ হয়েছে। এটি টেকনোর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন, যা মোবাইল ফটোগ্রাফি, AI ফিচার্স, ও বিল্ড কোয়ালিটির উপর বিশেষ গুরুত্ব দিয়ে বাজারে এসেছে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর ব্যবহার করেছে। Tecno Camon 50 Ultra 5G মডেলে Sony LYT 700C প্রাইমারি OIS ক্যামেরা, 100x সুপারজুম, ProXDR কার্ভড AMOLED ডিসপ্লে, এবং 6,500mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও, ফোনে IP66, IP68, IP69, ও IP69K ওয়াটার প্রটেকশন রেটিং, Dolby Atmos অডিও, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, NFC, এবং ডুয়াল মাইক্রোফোনের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।

Tecno Camon 50 Ultra 5G দাম

Tecno Camon 50 Ultra 5G ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে এটি কত জিবি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনের দাম, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে কোম্পানি লঞ্চ অফারে 3,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। ফলে ফোনের দাম 36,999 টাকায় নেমে আসবে।

টেকনোর নতুন স্মার্টফোনের সেল জুলাই 21 থেকে শুরু হবে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ হবে। ফোনটি নেবুলা টাইটেনিয়াম, সাইপ্রাস গ্রীন, ও মিস্টি পার্পল রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

Tecno Camon 50 Ultra 5G স্পেসিফিকেশন, ফিচার্স

টেকনো ক্যামন 50 আল্ট্রা 5G মডেলে 6.78 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,644 x 1,208 পিক্সেল), ও 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে কোম্পানি।

Tecno Camon 50 Ultra 5G দুর্দান্ত ক্যামেরা সেটআপ পেয়েছে। ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 8 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

টেকনোর নতুন স্মার্টফোন ডাইমেনসিটি 7400 আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি অক্টা-কোর 5G প্রসেসর। এর পিক ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ। ডিভাইসে থাকা 6,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 16 OS ভিত্তিক HiOS 16 কাস্টম সফটওয়্যারে চলবে।

Tecno Camon 50 Ultra 5G মডেলে AI আর্ট গ্যালারি, AI লাইটমাস্টার 2.0, 3D ফটোস্পেস, AI ইমেজ টু ভিডিও জেনারেটর, AI হেলথ অ্যাসিস্ট্যাস্ট, ও ইউটিউব ভিডিও AI নোটস-সহ একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স রয়েছে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.