Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 মার্চ 2026 16:51 IST
হাইলাইট
  • Tecno Pop X নেটওয়ার্ক না থাকলেও কল ও মেসেজ পাঠানোর সুবিধা দেয়
  • ফোনের সামনে 120 হার্টজ এলসিডি ডিসপ্লে রয়েছে
  • ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি

Tecno Pop X can make calls without a traditional cellular network or Wi-Fi

Photo Credit: Tecno

Tecno Pop X আজ 8,500 টাকারও কম দামে ভারতে লঞ্চ হয়েছে। নতুন বাজেট স্মার্টফোনের একটি মেজর ফিচার হল নো নেটওয়ার্ক কমিউনিকেশন, যা অনেকটা ওয়াকি-টকির মতো কাজ করে। প্রযুক্তিটির মাধ্যমে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে অফলাইনে কল ও মেসেজ পাঠানো সম্ভব। অর্থাৎ নেটওয়ার্ক, ডেটা, WiFi কিছুই না থাকলেও টেকনোর অন্য ফোন ব্যবহারকারীর সাথে যোগাযোগ স্থাপন করা যাবে। ফোনটিতে Ella AI ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, যার মাধ্যমে ইউজাররা মাতৃভাষায় ফোনেকে নির্দেশ দিতে পারবে। এটি আঞ্চলিক ভাষায় ভয়েস কমান্ডের মাধ্যমে মেসেজ লেখা, তথ্য খোঁজা, বিভিন্ন সেটিংস বদলানোর মতো কাজ করতে সক্ষম।

Tecno Pop X দাম

Tecno Pop X এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনের দাম 8,499 টাকা রাখা হয়েছে। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 7,749 টাকায় কেনা যাবে। ফোনটি চিলি গ্রীন ও ফ্লেয়ার হোয়াইট কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি মার্চ 6 থেকে Amazon ও অন্যান্য রিটেল স্টোরে বিক্রি হবে।

Advertisement

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, টেকনো পপ এক্স ফোনের সামনে 6.75 ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে। এটি 580 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 260 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও 20:9 আসপেক্ট রেশিও অফার করে। স্মার্টফোনটি 8.18 মিমি পুরু এবং ওজন 182.6 গ্রাম। ডিভাইসে Android 15 নির্ভর HiOS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

টেকনোর নতুন হ্যান্ডসেটে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই বাজেট ফ্রেন্ডলি 4G প্রসেসর 1.8 গিগাহার্টজের দু'টি কর্টেক্স A75 কোর ও ছয়টি 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স A55 কোর নিয়ে গঠিত। চিপটি 4 জিবি LPDDR4X র‍্যাম এবং 64 জিবি EMMC অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

Tecno Pop X ফোনের সামনে ও পিছনে যথাক্রমে 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি, যার সাথে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। তবে বাক্সে 10W চার্জার দেওয়া থাকবে। ফোনে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা রয়েছে।

Advertisement

সংস্থার দাবি, Tecno Pop X বিভিন্ন উচ্চতা এবং কোণ থেকে 25 হাজারের বেশি ড্রপ টেস্ট সফলভাবে সহ্য করেছে। এতে ইনফ্রারেড সেন্সর থাকায় টিভি, DTH, রিমোট কন্ট্রোলড ফ্যান, এসি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ন্ত্রণ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  2. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  3. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  4. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  5. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  6. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  7. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  8. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  9. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  10. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.