Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুন 2026 17:02 IST
হাইলাইট
  • Tecno Spark 50 Pro ফোনে 50MP Sony LYT-600 ক্যামেরা আছে
  • এটি DTS সাউন্ড ও ডুয়াল স্টেরিও স্পিকারের সঙ্গে এসেছে
  • Tecno Spark 50 Pro মডেলে MediaTek Helio G100 Ultimate প্রসেসর আছে

Tecno Spark 50 Pro features a 120Hz LCD display

Photo Credit: Tecno

Tecno Spark 50 Pro গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। সংস্থার Spark সিরিজের এই নতুন মডেলে ডিউরাবেল ডিজাইন, উন্নত ক্যামেরা হার্ডওয়্যার, এবং সর্বোচ্চ স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। ডিভাইসটি 120Hz ডিসপ্লে, Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 6,000mAh ব্যাটারি, ও SGS ফাইভ স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের সঙ্গে এসেছে। এছাড়াও, টেকনোর নতুন ফোনে 60W Super Charge টেকনোলজি, 24 জিবি ডাইনামিক র‍্যাম, DTS সাউন্ড, লাইভ ফটো, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে। Tecno Spark 50 Pro মডেলে MediaTek Helio G100 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Tecno Spark 50 Pro স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক 50 প্রো ফোনের সামনে 6.78 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে। ছবি ও ভিডিও তোলার জন্য ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে, যার অ্যাপারচার f/1.8 ও সেন্সরের আকার 1/1.953 ইঞ্চি। এতে IP68 ও IP69 রেটিং থাকার ফলে জল, ধুলো বা কাদা ডিভাইসের ক্ষতি করতে পারবে না।

ক্যামেরা সিস্টেমটি ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তির সঙ্গে এসেছে৷ কোম্পানির দাবি, এটি 1/10,000 সেকেন্ড পর্যন্ত শাটার স্পিড অফার করে। ফলে দ্রুতগতিতে চলা মানুষ, প্রাণী, যানবাহন বা খেলাধুলার মূহূর্ত ক্যামেরায় কম ব্লার-সহ ক্যাপচার করা সম্ভব হবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Tecno Spark 50 Pro-এর ফিজিক্যাল র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ এখনও প্রকাশ হয়নি। তবে এটি মেমোরি ফিউশন 4.0 প্রযুক্তির মাধ্যমে স্টোরেজের অব্যবহৃত অংশে ভার্চুয়াল র‍্যাম হিসেবে কাজে লাগাতে দেবে। এই ব্যবস্থার কারণে ফোনটি AI অ্যাসিস্ট্যান্টকে সরাসরি ডিভাইসের মধ্যেই চালাতে সক্ষম হবে। 

টেকনোর নতুন স্মার্টফোন মার্কেট অনুসারে 5,600mAh ডুয়াল সেল ও 6,000mAh সিঙ্গেল সেল ব্যাটারি বিকল্পে উপলব্ধ হবে। উভয় ভার্সনে 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট থাকবে। টেকনোর অভ্যন্তরীণ ল্যাবের পরীক্ষায় দুই ব্যাটারিই 1,900 বারের বেশি চার্জিং সাইকেল সহ্য করতে সক্ষম। তারপরেও ব্যাটারিগুলি তাদের অরিজিনাল ক্যাপাসিটির 80 শতাংশের বেশি ধরে রাখতে সক্ষম হবে।

Advertisement

সফটওয়্যারের দিক থেকে Tecno Spark 50 Pro ফোনে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড আছে।এটি ডাইনামিক অরেঞ্জ, টাইটেনিয়াম গ্রে, ব্ল্যাক, ক্লাউড হোয়াইট, ও মিডনাইট ব্লু রঙে উপলব্ধ। তবে দাম বা কবে কোথায় বিক্রি শুরু হবে, তা এখনও ঘোষণা হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.