Tecno Spark 50 Pro ফোনে 6,000mAh ক্যাপাসিটি পর্যন্ত ব্যাটারি, ও 60W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Photo Credit: Tecno
Tecno Spark 50 Pro features a 120Hz LCD display
Tecno Spark 50 Pro গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। সংস্থার Spark সিরিজের এই নতুন মডেলে ডিউরাবেল ডিজাইন, উন্নত ক্যামেরা হার্ডওয়্যার, এবং সর্বোচ্চ স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। ডিভাইসটি 120Hz ডিসপ্লে, Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 6,000mAh ব্যাটারি, ও SGS ফাইভ স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের সঙ্গে এসেছে। এছাড়াও, টেকনোর নতুন ফোনে 60W Super Charge টেকনোলজি, 24 জিবি ডাইনামিক র্যাম, DTS সাউন্ড, লাইভ ফটো, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে। Tecno Spark 50 Pro মডেলে MediaTek Helio G100 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে।
টেকনো স্পার্ক 50 প্রো ফোনের সামনে 6.78 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে। ছবি ও ভিডিও তোলার জন্য ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে, যার অ্যাপারচার f/1.8 ও সেন্সরের আকার 1/1.953 ইঞ্চি। এতে IP68 ও IP69 রেটিং থাকার ফলে জল, ধুলো বা কাদা ডিভাইসের ক্ষতি করতে পারবে না।
ক্যামেরা সিস্টেমটি ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তির সঙ্গে এসেছে৷ কোম্পানির দাবি, এটি 1/10,000 সেকেন্ড পর্যন্ত শাটার স্পিড অফার করে। ফলে দ্রুতগতিতে চলা মানুষ, প্রাণী, যানবাহন বা খেলাধুলার মূহূর্ত ক্যামেরায় কম ব্লার-সহ ক্যাপচার করা সম্ভব হবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Tecno Spark 50 Pro-এর ফিজিক্যাল র্যাম এবং স্টোরেজের পরিমাণ এখনও প্রকাশ হয়নি। তবে এটি মেমোরি ফিউশন 4.0 প্রযুক্তির মাধ্যমে স্টোরেজের অব্যবহৃত অংশে ভার্চুয়াল র্যাম হিসেবে কাজে লাগাতে দেবে। এই ব্যবস্থার কারণে ফোনটি AI অ্যাসিস্ট্যান্টকে সরাসরি ডিভাইসের মধ্যেই চালাতে সক্ষম হবে।
টেকনোর নতুন স্মার্টফোন মার্কেট অনুসারে 5,600mAh ডুয়াল সেল ও 6,000mAh সিঙ্গেল সেল ব্যাটারি বিকল্পে উপলব্ধ হবে। উভয় ভার্সনে 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট থাকবে। টেকনোর অভ্যন্তরীণ ল্যাবের পরীক্ষায় দুই ব্যাটারিই 1,900 বারের বেশি চার্জিং সাইকেল সহ্য করতে সক্ষম। তারপরেও ব্যাটারিগুলি তাদের অরিজিনাল ক্যাপাসিটির 80 শতাংশের বেশি ধরে রাখতে সক্ষম হবে।
সফটওয়্যারের দিক থেকে Tecno Spark 50 Pro ফোনে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড আছে।এটি ডাইনামিক অরেঞ্জ, টাইটেনিয়াম গ্রে, ব্ল্যাক, ক্লাউড হোয়াইট, ও মিডনাইট ব্লু রঙে উপলব্ধ। তবে দাম বা কবে কোথায় বিক্রি শুরু হবে, তা এখনও ঘোষণা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch