পরবর্তী Vivo ফোনে থাকবে 10GB RAM

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ডিসেম্বর 2018 16:15 IST
হাইলাইট
  • Vivo Nex 2 ফোনে দুটি ডিসপ্লে থাকবে
  • সাথে থাকবে 10GB RAM
  • Snapdragon 845 চিপসেট সহ এই স্মার্টফোন বাজারে আসতে চলেছে

Vivo Nex 2 ফোনে থাকবে ডুয়াল ডিসপ্লে আর ট্রিপল ক্যামেরা

Photo Credit: Weibo

পপ আপ ক্যামেরা ও বেজেল লেস ডিসপ্লের জন্য নজর কেড়েছিল Vivo Nex। তবে Vivo Nex 2 ফোনে বেজেল লেস ডিসপ্লের সাথেই ফোনের সামনে ও পিছনে একটি করে মোট দুটি ডিসপ্লে থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Nubia X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট GeekBench এ দেখা গিয়েছে Vivo Nex 2 ফোনে থাকবে 10GB RAM আর Android Pie অপারেটিং সিস্টেম। আগে এক রিপোর্টে Vivo Nex 2 ফোনের ছবনি দেখা গেলেও নতুন রিপোর্টে ছবির সাথেই এই ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়েছে।

GeekBench ওয়েবসাইটে দেখা গিয়েছে Vivo Nex 2 ফোনে থাকবে 10GB RAM। আগে একাধিক রিপোর্টে জানানো হয়েছিল লেটেস্ট Snapdragon 855 চিপসেট ব্যবহার না করে Snapdragon 845 চিপসেট সহ এই স্মার্টফোন বাজারে আসতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে লঞ্চের সময় Vivo Nex 2 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে।

Advertisement

চিনে Vivo Nex 2 ফোনের টিজার প্রকাশ করেছে Vivo। প্রতিবেশী দেশে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Vivo Nex 2 ফোনের তিনটি টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজারে দেখা গিয়েছে Vivo Nex 2 ফোনে দুটি ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। ডিসেম্বরে বাজারে আসবে এই স্মার্টফোন। টিজারে এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Vivo Nex 2 ছবি প্রকাশিত হয়েছে। ফোনের পিছনে ডিসপ্লে থাকার জন্যই Vivo Nex 2 ফোনের সামনে কোন ক্যামেরা থাকবে না। তাই ফোনের সামনে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে থাকছে। এছাড়াও ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.