Vivo Nex ফোনের দাম ফাঁস করে দিল Amazon

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2018 16:30 IST
হাইলাইট
  • আগামী 19 জুলাই ভারতে লঞ্চ হবে Vivo Nex S
  • ভারতে এই ফোনের নাম হবে Vivo Nex
  • Vivo Nex এর দাম হতে চলেছে 48,990 টাকা

 

আগামী 19 জুলাই ভারতে লঞ্চ হবে Vivo Nex S। Nex Sএর অন্যতম প্রধান আকর্ষন ফোনের পপ আপ সেলফি ক্যামেরা, বিশাল 91.24 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। জুন মাসে চিনে Nex সিরিজের দুটি ফোন লঞ্চ করেছিল Vivo। কোম্পানির লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্রে কোন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হবে তা জানানো হয়নি। তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে ভারতে শুধুমাত্র Vivo Nex S ফোনটি লঞ্চ করবে Vivo। ভারতে এই ফোনের নাম হবে Vivo Nex। এই দেশে Vivo Nex এর দাম হতে চলেছে 48,990 টাকা। সম্প্রতি Oppo তাদের পপ আপ ক্যামেরার ফ্ল্যাগশিপ Find X ভারতে 59,990 টাকায় লঞ্চ করেছে। Vivo Nex এর দাম এই ফোনের থেকে অনেকটাই কম হবে।

Advertisement

MySmartPrice ওয়েবসাইটে Amazon.in এর একটি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ভারতে এর ফোনের নাম হবে Vivo Nex। শুধুমাত্র Amazon থেকেই এই ফোন কেনা যাবে। 19 জুলাই দুপুর 1Ta থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।

Photo Credit: MySmartPrice

 

The report suggests that Amazon.in will offer an additional Rs. 5,000 discount on exchange with the Vivo Nex. Even HDFC Bank credit and debit card customers are expected to get cashback, however the exact amount hasn't yet been revealed. Apart from that, launch offers might include mobile damage insurance, no cost EMI plans up to 12 months, and an assured buyback offer.

এই রিপোর্টে বলা হয়েছে Vivo Nex এর সাথে পুরনো ফোনের এক্সচেঞ্জে অতিরিক্ত 5,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও HDFC ব্যাঙ্কের গ্রাহকরা Vivo Nex ফোন কিনলে ক্যাশব্যাক পাবেন। তবে কত টাকা ক্যাশব্যাক পাবেন তা জানানো হয়নি। এর সাথেই 12 মাসের নো কস্ট EMI এর মাধ্যমে গ্রাহকরা Vivo Nex কিনতে পারবেন।

Vivo Nex S স্পেসিফিকেশান

Vivo Nex S এর ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX S এ রয়েছে 6.59 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.3:9। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.28%। Vivo NEX S এর ভিতরে আছে লেটেস্ট  Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB/ 256GB ইন্টারনাল স্টোরেজ।

Advertisement

Vivo NEX S এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo Nex
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.