Vivo এবার 12,000mAh ব্যাটারির স্মার্টফোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গিয়েছে।
Photo Credit: Vivo
Vivo S2 FE has a 10,000mAh battery
সম্প্রতি 10,000mAh ব্যাটারি চালিত ফোনের লিস্টে নিজের নাম লিখিয়েছে Vivo। গত মাসে এত বিশাল ক্যাপাসিটির ব্যাটারি দিয়ে ভারতে Vivo S2 FE লঞ্চ করেছে চাইনিজ সংস্থাটি। তবে 10,000mAh সবে শুরু, ভিভোর পরবর্তী টার্গেট এর থেকেও বড় ব্যাটারি। নতুন রিপোর্ট বলছে, ভিভো এবার 12,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। বাজেট হোক কিংবা মিড-রেঞ্জ, বর্তমানে বেশিরভাগ ফোনে 6,000 বা 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে। নতুন প্রযুক্তির সিলিকন কার্বন ব্যাটারি একই আকারের প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় বেশি শক্তি ধারণ করতে পারছে। ফলে ব্যাটারি ব্যাকআপে বিপ্লব ঘটেছে।
ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ফাঁস করা তথ্য অনুসারে, বর্তমানে 11,970mAh ক্ষমতার একটি বিশাল ব্যাটারি উৎপাদনের পর্যায়ে রয়েছে। অর্থাৎ একে 12,000mAh হিসেবে মার্কেটিং করা হবে। পোস্টে বলা হয়নি, ব্যাটারি কোন সংস্থা তৈরি করছে। তবে সেখানে 'Blue' কোড শব্দের ব্যবহার ভিভোর দিকেই ইঙ্গিত করছে। কারণ ভিভোর লোগোর ব্যাকগ্রাউন্ডের রঙ নীল।
12,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিযুক্ত ফোনের পরিচয় আপাতত গোপন রেখেছে ভিভো। কিন্তু আরও দাবি করা হয়েছে, ভিভো এর থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি ও বড় ডিসপ্লেযুক্ত বিভিন্ন ফোন নিয়ে কাজ করছে। অর্থাৎ ভবিষ্যতে এমন একাধিক ফোন বাজারে আনতে পারে ভিভো, যেখানে লম্বা ব্যাটারি ব্যাকআপ এবং বড় স্ক্রিন মিলবে।
ভিভোর পাশাপাশি ওপ্পোও বড় ব্যাটারির ফোন নিয়ে কাজ করছে। এক্সপার্টপিকের রিপোর্ট থেকে জানা গিয়েছে, একটি অজানা Oppo স্মার্টফোন চীনের MIIT ডেটাবেসে দেখা গিয়েছে। PNC110 মডেল নম্বরযুক্ত ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। দাবি করা হচ্ছে, আসন্ন স্মার্টফোনে ওপ্পোর এখনও পর্যম্ত ব্যবহার করা সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে।
আসন্ন হ্যান্ডসেটে 11,640mAh রেটেড ক্যাপাসিটির ব্যাটারি দেখা গিয়েছে। তবে এর টিপিক্যাল ক্যাপাসিটি 12,000mAh হতে পারে। এটি Oppo A7 Pro Max-এর 10,000mAh ব্যাটারিকেও ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, বর্তমানে মূলধারার স্মার্টফোনগুলির মধ্যে শুধু Honor Win RT2 এবং Honor Win Turbo 2 মডেলে 12,070mAh ব্যাটারি আছে। ফোন দুটি লঞ্চ হয়েছে অক্টোবরে। আর গত সপ্তাহে ডিজিটাল চ্যাট স্টেশনের একটি পোস্ট থেকে জানা গিয়েছে, অনার আরও এক ধাপ উপরে উঠে 14,000mAh থেকে 15,000mAh ক্যাপাসিটির ব্যাটারির উপর পরীক্ষা শুরু করেছে। আগামী দিনে হয়তো পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে নিয়ে ঘোরার প্রয়োজনই হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
WhatsApp to Bring a New Contacts Tab for iOS as Feature Reportedly Starts Rolling Out in Beta
Tecno Camon 60 Pro 5G, Infinix Smart 30e 5G Reportedly Spotted on EEC Website; May Launch Soon