Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 জুলাই 2026 21:35 IST
হাইলাইট
  • Vivo S2 আগস্টের শুরুতে ভারতে আসতে পারে
  • Vivo S সিরিজের শেষ মডেল 2020 সালের জানুয়ারিতে ভারতে এসেছিল
  • Vivo S2 ট্রিপল রিয়ার ক্যামেরা পেতে পারে

Vivo S1 (pictured) was launched in India back in 2019

Photo Credit: Vivo

ভারতে Vivo S2 লঞ্চ হওয়ার তারিখ ফাঁস হল। এটি আগস্টের শুরুতে দেশের বাজারে আসবে বলে জানা গিয়েছে। লঞ্চের পাঁচ দিন পর সেল শুরু হবে। চলতি সপ্তাহেই আসন্ন ফোনের একটি প্রোমোশনাল পোস্টার ফাঁস হয়েছে। এছাড়াও, হ্যান্ডসেটের স্টোরেজ, কালার অপশন, ও দাম সম্পর্কিত তথ্য প্রকাশ হয়েছে। 2019 সালের আগস্টে Vivo S1 ভারতে লঞ্চ হয়েছিল। 2020 সালের জানুয়ারিতে বাজারে এসেছিল Vivo S1 Pro। তারপর এই লাইনআপের কোনও নতুন মডেল এ দেশে লঞ্চ হয়নি। তাই ছয় বছরের বেশি সময় পর Vivo S সিরিজের বাজারে ফেরার খবর শুনে ক্রেতাদের মনে আগ্রহ তৈরি হয়েছে।

Vivo S2 ভারতে লঞ্চ হতে পারে আগস্ট 6 তারিখে

X প্ল্যাটফর্মে করা একটি পোস্টে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, Vivo S2 আগস্ট 6 ভারতে লঞ্চ হবে। প্রথম সেল আগস্ট 11 অনুষ্ঠিত হবে। টিপস্টারের আগের একটি পোস্টে দাবি করা হয়েছিল, ফোনটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।

ভিভো এস2 স্যাফিয়ার ব্লু, রিগাল ব্রোঞ্জ, এবং সিল্ক হোয়াইট কালার অপশনে বিক্রি হতে পারে। ইন্টার্নাল লিস্টিং অনুসারে, ফোনের ডেমো ইউনিটগুলির মূল্য 38,000 টাকা থেকে 42,000 টাকার মধ্যে রাখা হয়েছে। অন্য দিকে, আরেকটি লিস্টিং 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য 43,000 টাকা দাম উল্লেখ করেছে। তবে ওই পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এটি চূড়ান্ত বাজারমূল্য নয়।

Vivo S সিরিজ প্রিমিয়াম ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইনের জন্য পরিচিত। রিপোর্ট অনুসারে, Vivo S2 ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। পিছনের অংশে OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে।

Vivo S2-এর সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে। Vivo খুব শীঘ্রই ফোনটির অফিসিয়াল টিজার প্রকাশ করবে বলে আশা করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  2. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  3. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  4. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
  5. Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
  6. Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
  7. বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত
  8. বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
  9. Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
  10. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.