32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি

Vivo S2 ফোনের হাত ধরে 6 বছরের বেশি সময় পর ভারতের বাজারে Vivo S সিরিজের প্রত্যাবর্তন ঘটল।

32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি

Photo Credit: Vivo

Vivo S2 has a 32-megapixel selfie camera

হাইলাইট
  • Vivo S2 কার্ভড 1.5K AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর ব্যবহার করেছে
  • Vivo S2 ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম
বিজ্ঞাপন

Vivo S2 অবশেষে ভারতে লঞ্চ হল। নতুন ফোনের হাত ধরে 6 বছরের বেশি সময় পর দেশের বাজারে Vivo S সিরিজের প্রত্যাবর্তন ঘটল। নতুন মডেলে অক্টা-কোর MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। Vivo S2-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP68 + IP69 স্তরের ডাস্ট ও ওয়াটার প্রোটেকশন রেটিং, এবং ফাইভ-স্টার মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি। এছাড়াও, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, সিমেট্রিকাল ডুয়াল স্পিকার, এবং একাধিক AI টুলস দেওয়া হয়েছে। ফোনের দাম ও খুঁটিনাটি নিচে রইল।

Vivo S2 দাম

Vivo S2 ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছে। এতে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44,999 টাকা। এটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং পার্টনার রিটেল স্টোরে উপলব্ধ হবে। ফোনটি স্যাফিয়ার ব্লু, রিগাল ব্রোঞ্জ, ও সিল্ক হোয়াইট কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Vivo লঞ্চ অফারে UPI পেমেন্ট ও SBI, HDFC, BOB, YES Bank, IDFC First Bank, এবং DBS কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট কার্ড ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। এটি অফলাইন স্টোরের অফার। অনলাইনে Axis, HDFC, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহার করে কিনলে একই ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, ফোনের সঙ্গে নো-কস্ট ইএমআই অফারও থাকছে।

Vivo S2 ফিচার্স ও স্পেসিফাকেশন

Vivo S2 কার্ভড 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, এবং HDR10+ সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টল রয়েছে। সংস্থা তিনটি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

ভিভো এস2 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর নিয়ে গঠিত। সামনের ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার এতে ডুয়াল-ভিউ ভিডিও শুট করার সুবিধাও থাকছে।

Vivo S2 মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর ব্যবহার হয়েছে। এটি LPDDR5x র‍্যাম ও UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এই স্মার্টফোনে 7,050mAh ব্যাটারি রয়েছে। যার সঙ্গে 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে। ভিভো দাবি করছে যে, একবার চার্জ দিলে 33 ঘন্টা ভিডিও দেখা পাবে ও ফোনে 49 ঘন্টা কথা (5G) বলা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »