Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল

Vivo S2 স্মার্টফোনের একটি ল্যান্ডিং পেজ Amazon এবং Vivo India-র ওয়েবসাইটে লাইভ হয়েছে।

Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল

Photo Credit: Vivo

Vivo S2 will feature a curved display

হাইলাইট
  • Vivo S2 লঞ্চের মাধ্যমে Vivo S সিরিজ ভারতে ফিরছে
  • Vivo S2 কার্ভড ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে
  • Vivo S সিরিজের শেষ ফোন 2020 সালে ভারতে এসেছিল
বিজ্ঞাপন

Vivo S2 যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আগস্টের প্রথম সপ্তাহে ভারতে আসছে। ভিভো আজ ফোনটির লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। অফিসিয়াল টিজার ফোনের সামনে কার্ভড ডিসপ্লের উপস্থিতি নিশ্চিত করেছে। হ্যান্ডসেটের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। Vivo S2-এর হাত ধরে ছয় বছরের বেশি সময় পর Vivo S সিরিজ ভারতের বাজারে ফিরছে। 2019 সালের আগস্টে Vivo S1 ভারতে লঞ্চ হয়েছিল। S1 Pro এসেছিল পরের বছর জানুয়ারিতে। সম্প্রতি Vivo S2 সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনটির মেজর স্পেসিফিকেশন, স্টোরেজ ভ্যারিয়েন্ট, ও দাম ইতিমধ্যেই ফাঁস হয়েছে।

Vivo S2 আগস্ট 6 অফিসিয়ালি ভারতে লঞ্চ হচ্ছে

ভিভো জুলাইয়ের অন্তিম দিন প্রেস রিলিজ ও তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে নতুন ফোনের আগমন ঘোষণা করেছে। Vivo S2 আনুষ্ঠানিকভাবে আগস্ট 6 দুপুর বারোটার সময় ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোনের একটি ল্যান্ডিং পেজ Amazon ও Vivo India-র ওয়েবসাইটে লাইভ থাকতে দেখা গিয়েছে।

ভিভো এখনও ফোনের কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে রিপোর্ট বলছে, Vivo S2 মডেলে 6.83 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এর সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে।

সূত্রের দাবি, ভিভো এস2 অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর দ্বারা চালিত হবে। ডিভাইসে 7,050mAh ব্যাটারি ও 44W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট মিলতে পারে। ডিভাইসটি IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স অফার করবে। ফোনটি স্যাফিয়ার ব্লু, রিগাল ব্রোঞ্জ, ও সিল্ক হোয়াইট কালার অপশনে বিক্রি হবে। 

এছাড়াও, শোনা যাচ্ছে যে Vivo S2-এর দাম ভারতে 51,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ থাকবে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম হতে পারে 55,999 টাকা। এই দামের মধ্যে কোনও প্রোমোশনাল অফার অর্ন্তভুক্ত নেই। 

উল্লেখ্য, এখন নতুন লঞ্চ করা বেশিরভাগ ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়ার চল শুরু হয়েছে। তাই Vivo S2 কেনার খরচ আরও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি, পূর্বসূরী Vivo S1 সাত বছর আগে ভারতে লঞ্চের সময় দাম ছিল 17,990 টাকা (4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  2. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  3. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  4. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  5. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  6. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  7. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  8. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  9. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
  10. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »