আগামীকাল ভারতে আসছে Vivo V19; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 মে 2020 16:38 IST
হাইলাইট
  • Vivo V19 -এ হোল-পাঞ্চ ডিসলে থাকছে
  • 26 মার্চ লঞ্চ হওয়ার কথা ছিল
  • এই ফোনে Qualcomm Snapdragon 712 চিপসেট থাকবে

Vivo V19-এ থাকছে শক্তিশালী চিপসেট

12 মে ভারতে লঞ্চ হবে Vivo V19। মার্চে এই ফোন বাজারে আসার কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে গিয়েছিল। সম্প্রতি ই-কমার্স ডেলিভারিতে সবুজ সংকেত মেলার পরেই নতুন ফোন লঞ্চের দিন জানিয়ে দিয়েছে Vivo।

ইতিমধ্যেই গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo V19। ভারতে 25,000 টাকায় এই ফোন লঞ্চ হতে পারে। দুটি রঙে এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo।

Vivo V19 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডুয়াল সিম Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং। Vivo V19-এর ওজন 186.5 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid design
  • Crisp AMOLED display
  • Good selfies
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Preinstalled bloatware
  • Expensive
  • Low-light video performance
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  2. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  3. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  4. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  5. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  6. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  7. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
  8. Oppo K15 Turbo সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে, কুলিং ফ্যান, 16GB র‍্যাম, এবং শক্তিশালী প্রসেসরে চমক
  9. Amazon আনছে AI স্মার্টফোন, হাত না দিয়েই করা যাবে কল, মেসেজ, ও শপিং
  10. হাজার টাকা ছাড়ে Oppo K14 5G-এর বিক্রি শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.