ইতিমধ্যেই গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo V19। ভারতে 25,000 টাকায় এই ফোন লঞ্চ হতে পারে। দুটি রঙে এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo।
Vivo V19-এ থাকছে শক্তিশালী চিপসেট
12 মে ভারতে লঞ্চ হবে Vivo V19। মার্চে এই ফোন বাজারে আসার কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে গিয়েছিল। সম্প্রতি ই-কমার্স ডেলিভারিতে সবুজ সংকেত মেলার পরেই নতুন ফোন লঞ্চের দিন জানিয়ে দিয়েছে Vivo।
ইতিমধ্যেই গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo V19। ভারতে 25,000 টাকায় এই ফোন লঞ্চ হতে পারে। দুটি রঙে এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo।
ডুয়াল সিম Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং। Vivo V19-এর ওজন 186.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications