Vivo India

Vivo India - ख़बरें

  • Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
    Vivo V80 ও Vivo S2 FE মঙ্গলবার লঞ্চ হয়েছে ভারতে। দুটি ফোনই ভিন্ন প্রাইস রেঞ্জ ও স্পেসিফিকেশনের সাথে এসেছে। Vivo V80 ক্যামেরাকে কেন্দ্র করে তৈরি। এটি Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। দাম 62,999 টাকা থেকে শুরু হচ্ছে। অন্য দিকে, Vivo S2 FE লং-লাস্টিং ব্যাটারি ব্যাকআপের জন্য তৈরি। এটি এ দেশে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির স্মার্টফোন। ফোনটি 38,999 টাকায় লঞ্চ হয়েছে।
  • MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
    সম্প্রতি Vivo V80-এর বক্স MRP ফাঁস হয়েছিল। আর এখন আসল দাম প্রকাশ্যে এসেছে। ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এটি তার পূর্বসূরী Vivo V70-এর তুলনায় অনেকটা বেশি দামে আসছে। খবর সত্যি হলে, Vivo V80 মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 63,000 টাকায় লঞ্চ হতে পারে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 70,000 টাকা ও 80,000 টাকায় আসতে পারে। এটি ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6 তারিখে।
  • 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
    Vivo X Fold 6 ভারতে অক্টোবর 6 দুপুর 12টার সময় লঞ্চ হতে পারে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এটি নেবুলা টিল ও প্রিজম ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও ভিভো এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ফোনটি দেশের বাজারে Samsung Galaxy Z Fold 8 এবং Google Pixel 11 Pro Fold-এর মতো ফোল্ডিং ফোনকে টেক্কা দেবে। ডিভাইসটি চীনে MediaTek Dimensity 9500 Super চিপ, Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।
  • দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
    জানা গিয়েছে, Vivo V80 ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স এমআরপি হল 1,19,999 টাকা। তবে স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য অনেক কম হবে। সূত্রের দাবি, ফোনের বাজারমূল্য 60,000 টাকার বেশি হতে পারে। এটি ভারতে অক্টোবর 6 লঞ্চ হবে। ফোনটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
  • Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
    Vivo S2 FE ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6। এই ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখানে সবুজ রঙের একটি ফোন দেখা গিয়েছে। ফোনের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের বক্স প্রাইস 39,999 টাকা হতে পারে। তবে বক্স প্রাইস সাধারণত বাজারে বিক্রিত প্রকৃত দামের তুলনায় বেশি থাকে। তাই তুলনামূলকভাবে কম দামের আশা করতে পারেন ক্রেতারা। ফোনটির ফাঁস হওয়া বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 10,000mAh ব্যাটারি, 1.5K AMOLED ডিসপ্লে, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, MediaTek Dimensity 7300e চিপ, ইত্যাদি।
  • 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
    অক্টোবর 6 ভারতে লঞ্চ হবে Vivo V80। কোম্পানি এই ফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও একাধিক ফিচার্স প্রকাশ করেছে। ফোনটি Zeiss-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসছে। এটি 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবে। ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসছে। 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। হ্যান্ডসেটে 30টির বেশি কৃত্রিম মেধা-চালিত ক্রিয়েটিভ টুল এবং লাইভ স্টিকার কোলাজ রয়েছে।
  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
    মঙ্গলবার ভারতে Vivo V80 স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হয়েছে। টিজারে ফোনের আংশিক ডিজাইনও দেখানো হয়েছে। তবে সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। পোস্টারে ডিভাইসটি অরেঞ্জ কালার অপশনে দেখা গিয়েছে। ফোনের পিছনে Zeiss ব্র্যান্ডিং এবং ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে।
  • Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
    Vivo V80 অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। এতে পূর্বসূরী V70-এর তুলনায় আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি দেখা যেতে পারে। Vivo V সিরিজ মূলত ছোট ও কম্প্যাক্ট আকারের জন্য পরিচিত। Vivo V80 মডেলেও সেই একই নকশা বজায় রাখা হতে পারে। ভিভো তাদের নতুন হ্যান্ডসেটে Zeiss টেলিফটো লেন্স যুক্ত করতে পারে। ফোনে সিনেমাটিক মানের ভিডিও রেকর্ড করার সুবিধা মিলতে পারে। দাম 60,000 টাকার বেশি হতে পারে।
  • 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
    Vivo X300 Pro ফ্লিপকার্টে 1,19,999 টাকায় লিস্টেড আছে। এটি 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনের প্রোডাক্ট পেজ থেকে জানা গিয়েছে, SBI, Axis ও HDFC ব্যাঙ্কের 9 মাসের নো-কস্ট EMI স্কিমে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, সরাসরি SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা ছাড় পাবে ক্রেতারা। ভিভোর এই ফোনের মুখ্য আকর্ষণ ক্যামেরা সেটআপ৷ এটি 50 মেগাপিক্সেল Sony-LYT-828 মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল HPB APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স অফার করে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
  • Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
    Vivo T5 5G ভারতে 34,999 টাকায়লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর চালিত ফোন। হ্যান্ডসেটে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 32MP ফ্রন্ট ক্যামেরা, IP68 + IP69 রেটিং, 4K ভিডিও রেকর্ডিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটি পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে। কোম্পানি তিনটি মেজর Android OS আপগ্রেড প্রদান করবে।
  • Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
    Vivo Y31T 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। কোম্পানি লঞ্চ অফারে ক্রেতাদের 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ভিভোর নতুন মিড-রেঞ্জ ফোনে 7,200mAh ব্যাটারি, IP68 + IP69 রেটিং, ও 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এটি Snapdragon 4 Gen 2 প্রসেসর, 44W চার্জিং সাপোর্ট, ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে।
  • সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
    Vivo T5 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ফোনের অভ্যন্তরে GenAI-রেডি এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) দেওয়া হবে। এই হ্যান্ডসেটে এমন 3D কার্ভড ডিসপ্লে থাকবে, যাকে 34,999 থেকে 49,999 টাকার মধ্যে সবচেয়ে পাতলা বলে দাবি করা হয়েছে। অর্থাৎ, ফোনটির দাম 50,000 টাকার নিচে থাকতে চলেছে।
  • Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
    টিপস্টার সঞ্জু চৌধুরির দাবি, Vivo Y31T 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হবে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 29,999 টাকা ও 34,999 টাকা হবে।
  • জনপ্রিয় Vivo ফোনের দাম 7,000 টাকা পর্যন্ত বাড়ল, ক্রেতাদের জন্য বড় ধাক্কা
    Vivo T5 Pro 5G-এর দাম একলাফে 7,000 টাকা পর্যন্ত বেড়েছে। ফোনের নতুন দাম ইতিমধ্যেই ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে এখন 41,999 টাকা খরচ হবে। আগে যার দাম ছিল 35,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 39,999 টাকা থেকে বেড়ে এখন 46,999 টাকা হয়েছে। টপ মডেলটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে 69,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে।

Vivo India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »