Vivo X200T দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী চিপসেটের সাথে জানুয়ারি 27 লঞ্চ হচ্ছে

Vivo X200T ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোরে বিক্রি হবে।।

Vivo X200T দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী চিপসেটের সাথে জানুয়ারি 27 লঞ্চ হচ্ছে

Photo Credit: Vivo

Vivo X200T will feature a Zeiss-tuned triple rear camera setup

হাইলাইট
  • Vivo X200T ভারতে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসছে
  • ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার হবে
  • এটি Vivo X200 সিরিজের চতুর্থ মডেল
বিজ্ঞাপন

Vivo X200T জল্পনার অবসান ঘটিয়ে জানুয়ারির শেষে ভারতে আসবে। মঙ্গলবার চাইনিজ সংস্থাটির ভারতীয় শাখা তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি Vivo X200 সিরিজের চতুর্থ মডেল হিসেবে আসছে। এই সিরিজের অধীনে বর্তমানে Vivo X200, Vivo X200 Pro, এবং Vivo X200 FE ভারতে বিক্রি হয়। নতুন মডেলটি হাই-টেক ফিচার্স ও প্রিমিয়ার পারফরম্যান্সের সংমিশ্রণে আসছে। Vivo X200T কেমন ফিচার্স অফার করবে, তার ইঙ্গিতও দিয়েছে কোম্পানি। এতে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার ফলে দুর্দান্ত কোয়ালিটির ছবি তোলা সম্ভব হবে।

Vivo X200T ভারতে জানুয়ারি 27 লঞ্চ হবে

Vivo X200T ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, এবং অন্যান্য অফলাইন রিটেল দোকানগুলির মাধ্যমে কেনা যাবে। এটি জানুয়ারির 27 তারিখে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। ভিভো তাদের ব্লগ পোস্টে এই ফোনের ক্যামেরায় তোলা বেশ কিছু ছবির নমুনা শেয়ার করেছে। সংস্থার। সংস্থার তরফে ক্যামেরা সিস্টেমের সম্পুর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে আনা হয়েছে।

Vivo X200T ক্যামেরা, প্রসেসর, এবং OS

ভিভো এক্স200টি ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসছে  এতে f/1.57 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা (Sony IMX921) থাকবে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স (Samsung JN1) ও 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX-882)।

Vivo X200T মডেলে Android 16 নির্ভর OrginOS 6 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকবে। ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার হবে। এটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিক্রেশন প্রসেসে নির্মিত একটি ফ্ল্যাগশিপ Android প্রসেসর, যার পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ। একই চিপসেট Vivo X200 এবং X200 Pro ফোনেও ব্যবহার করা হয়েছে।

Vivo X200T অন্যান্য স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

ভিভোর নতুন ফোনের সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করবে। এতে 6,200mAh ব্যাটারি থাকতে পারে, যা 90W ওয়্যার্ড চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করবে।

সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনের ক্যামেরায় একটি 32 বা 50 মেগাপিক্সেল সেন্সর মিলতে পারে। সূত্রের দাবি, Vivo X200T হ্যান্ডসেটের বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা হতে পারে। আর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 69,999 টাকা হওয়ার সম্ভাবনা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  2. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  3. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  4. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  5. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  6. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  7. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  8. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  9. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  10. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »