Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে

Vivo V70 ও Vivo V70 Elite প্যাশন রেড নামে একটি নজরকাড়া রঙে বিক্রি হবে।

Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে

Photo Credit: Vivo

Vivo V70 and Vivo V70 Elite will launch with Zeiss-powered triple rear cameras

হাইলাইট
  • Vivo V70 ও V70 Elite ট্রিপল Zeiss-টিউনড রিয়ার ক্যামেরার সাথে আসছে
  • Vivo V70 সিরিজে 90W ফ্ল্যাশ চার্জ-সহ 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি থাকবে
  • Vivo V70 Elite চলবে ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 3 প্রসেসরে
বিজ্ঞাপন

Vivo V70 সিরিজের অফিসিয়াল টিজার প্রকাশ হল। Vivo X200T লঞ্চের রেশ না কাটতেই আরও দুইটি ধামাকাদার ফোন ভারতে লঞ্চের ঘোষণা করল ভিভো। আসন্ন মডেলগুলি হল Vivo V70 এবং Vivo V70 Elite। দুই স্মার্টফোনেই Snapdragon প্রসেসর, Zeiss টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, ও Sony ইমেজিং সেন্সর থাকার কথা নিশ্চিত করেছে সংস্থা। আজ Vivo V70 সিরিজের ডিজাইন প্রকাশিত হয়েছে। ঝকঝকে রিফ্রেশিং লুকস প্রথম দর্শনেই নজর কাড়বে। Vivo V70 ও Vivo V70 Elite প্যাশন রেড নামে একটি নজরকাড়া রঙে বিক্রি হবে। চলুন Vivo V70 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার্স দেখে নেওয়া যাক।

Vivo V70 ও Vivo V70 Elite স্পেসিফিকেশন, ফিচার্স

Vivo V70 ও Vivo V70 Elite এর একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সংস্থা জানিয়েছে যে, এই দুই স্মার্টফোনে IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। স্ট্যান্ডার্ড V70 মডেলে Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। V70 Elite চলবে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসরে।

ভিভো ভি70 ও ভিভো ভি70 এলিট হাই-পারফরম্যান্স LPDDR5x মেমোরি ও UFS 4.1 স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফলে চোখের পলকে অ্যাপ খুলবে এবং গেম তাড়াতাড়ি লোড হবে। মাল্টিটাস্কিং আরও সহজ হয়ে উঠবে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটি আঙুল ভেজা থাকলেও ফোন আনলক করতে সাহায্য করবে। ভি70 এলিট মডেলে এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং অত্যাধুনিক 4D ভাইব্রেশন পাওয়া যাবে।

Vivo V70 সিরিজ ট্রিপল ক্যামেরা ইউনিটের সাথে আসছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা (Sony IMX766), Zeiss আল্ট্রা-ওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল Zeiss নাইট টেলিফটো ক্যামেরা (Sony IMX882) থাকবে। ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে।

 Vivo V70 and Vivo V70 Elite

Vivo V70 Series

নতুন ফোনে 10x জুম পোট্রেট, AI পেটাল শাওয়ার পোট্রেট, AI হোলি পোট্রেট, ওয়েডিং স্টাইল 2.0, AI ম্যাজিক ওয়েদারের মতো ক্যামেরা ফিচার্স থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। Vivo V70 লাইনআপ Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে চলবে।

এছাড়াও, ভিভোর নতুন স্মার্টফোন সিরিজে 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি, 90W ফ্ল্যাশ চার্জ, 1.5K রেজোলিউশন, OLED ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্টের মতো বৈশিষ্ট্য নিশ্চিত করেছে সংস্থা। এখন শুধু লঞ্চের তারিখ ঘোষণা হওয়ার অপেক্ষা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »