Vivo V70 সিরিজ ভারতে Flipkart, Amazon, ও ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
Photo Credit: X/@yabhishekhd
Vivo V70 series may come with up to 12GB of RAM and maximum 512GB of storage
Vivo V70 এবং Vivo V70 Elite ফেব্রুয়ারি 19 ভারতে লঞ্চ হওয়ার কথা আগেই ঘোষণা হয়েছে। অফিসিয়াল লঞ্চের এক সপ্তাহ আগে এখন Vivo V70 সিরিজের দাম ফাঁস হয়েছে। দুই ফোনে 12 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনগুলো Flipkart, Amazon, ও ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। Vivo V70 সিরিজে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জিং সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স থাকছে।
টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Vivo V70 এর 8 জিবি র্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা হতে পারে। আর 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা রাখতে পারে কোম্পানি। এটি লেমন ইয়োলো এবং প্যাশন রেড রঙে উপলব্ধ হবে।
অন্য দিকে, Vivo V70 Elite এর 8 জিবি র্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভার্সনের দাম 51,999 টাকা রাখা হতে পারে। ফোনটি 12 জিবি র্যাম + 256 জিবি ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনেও আসবে, যাদের দাম হবে যথাক্রমে 56,999 টাকা এবং 61,999 টাকা। এটি প্যাশন রেড, স্যান্ড বেইজ, এবং অথেন্টিক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে।
অভিষেকের দাবি, Vivo V70 সিরিজের অগ্রিম বুকিং ফেব্রুয়ারি 12 থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি 24 পর্যন্ত চলবে। দুই ফোনের সেল ফেব্রুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে শুরু হতে পারে। জানিয়ে রাখি, Vivo V70 এবং V70 Elite এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখানে একাধিক তথ্য প্রকাশিত হয়েছে।
ভিভো ভি70 ও ভি70 এলিট ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। দুই ফোনেই Android 16 নির্ভর OriginOS 6 প্রি-ইনস্টলড থাকবে।
সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনগুলোর সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। স্ট্যান্ডার্ড Vivo V70 রান করবে Snapdragon 7 Gen 4 চিপসেটে। আর V70 Elite চলবে ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 প্রসেসরে। ফোনগুলোর সামনে OLED ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset